শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

ইসরায়েলের হামলায় আরও ৮৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক / ৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় আরও ৮৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও শতাধিক। এর ফলে গত তিনদিনে ইসরায়েলের বর্বর আগ্রাসনে প্রায় ৬০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৯ হাজার ৬১৭ জনে পৌঁছেছে।

শুক্রবার (২১ মার্চ) বার্তাসংস্থা আনাদোলু এবং সংবাদমাধ্যম আল জাজিরা পৃথক প্রতিবেদনে জানায়, গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহতে ইসরায়েলি বাহিনী স্থল অভিযান চালাচ্ছে। বৃহস্পতিবার (২০ মার্চ) মন্ত্রণালয় জানায়, গাজার বিভিন্ন এলাকায় নতুন হামলায় ৮৫ জন নিহত হয়েছেন এবং ১৩৩ জন আহত হয়েছেন। গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় ১ লাখ ১২ হাজার ৯৫০ জন আহত হয়েছেন। তবে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার গাজার যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে ইসরায়েলি হামলায় ৫৯০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। হামলা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মৃতের সংখ্যা বাড়ছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে স্থল অভিযান অব্যাহত রেখেছে এবং সৈন্যরা বেইত লাহিয়া শহর ও উত্তর দিকে অগ্রসর হচ্ছে।

এদিকে, গাজার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস তেল আবিবে রকেট হামলা চালিয়েছে। হামাস দাবি করেছে, ইসরায়েলের নতুন হামলায় বেসামরিক প্রাণহানি বৃদ্ধির প্রতিশোধ হিসেবে তারা এই হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজা থেকে ছোড়া একটি প্রোজেক্টাইল আটকে দেওয়া হয়েছে, এবং অন্য দুটি প্রোজেক্টাইল জনবসতিহীন এলাকায় আঘাত হেনেছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ