শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

ইসরায়েলি হামলায় ৬০ জনের বেশি নিহত: হামাস

আন্তর্জাতিক ডেস্ক / ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার বলেছে, রাতভর ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় ৬০ জনেরও বেশি ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। খবর এএফপি’র।

মন্ত্রণালয় জানায়, এসব হামলায় আরো কয়েক ডজন আহত হয়েছে। গাজা উপত্যাকায় ইসরায়েলি বাহিনী হামলা জোরদার করায় এসব মানুষ নিহত হলো।

হামাসের মিডিয়া দপ্তর জানায়, ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস ও রাফাহ নগরী এবং গাজা শহরের আশপাশের এলাকায় এসব হামলা চালানো হয়।

তারা জানায়, দু’টি হাসপাতাল, একটি বালিকা বিদ্যালয় এবং বেশ কয়েকটি বাড়ি ছিল এসব হামলার টার্গেট।

আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় সুরক্ষিত হাসপাতালগুলো যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই গাজায় বারবার ইসরায়েলি হামলার শিকার হতে দেখা যাচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনী হামাসের বিরুদ্ধে হাসপাতালের নিচে বিভিন্ন অবকাঠামো গড়ে তোলা এবং সেগুলোকে কমান্ড হিসেবে ব্যবহার করার অভিযোগ করেছে। তবে হামাস এমন অভিযোগ বরাবরই অস্বীকার করেছে। (বাসস)


এই ক্যাটাগরির আরো সংবাদ