শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

ইসরাইলের সঙ্গে চুক্তির পর টার্গেটে আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক / ৩২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর সাইবার হামলাকারীদের টার্গেটে পরিণত হয়েছে সংযুক্ত আরব আমিরাত।

রোববার দেশটির সাইবার সিকিউরিটি বিভাগের প্রধান মোহাম্মদ হামাদ আল-কুয়েতি এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

দুবাইয়ে এক সম্মেলনে তিনি বলেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মধ্য দিয়ে আমাদের সম্পর্ক সত্যিই ইউএই’র বিরুদ্ধে তৎপর কিছু দুর্বৃত্তের কাছ থেকে বড় ধরনের হামলার পট প্রস্তুত করেছে।

সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক সেক্টর লক্ষ্য করেই মূলত এসব হামলা চলে বলে জানান তিনি।

তবে এই দুস্কৃতকারীরা কারা এবং তাদের কোনো হামলা সফল হয়েছে কিনা সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি হামাদ।

করোনা মহামারী ছড়িয়ে পড়ার পর সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে সাইবার হামলা মারাত্মকভাবে বেড়েছে বলে আমিরাতের সাইবার সিকিউরিটি বিভাগের এ প্রধান।

সাধারণত এসব হামলা ইরান থেকে হয়ে থাকলেও সম্প্রতিক হামলার পেছনে কারা ছিল সে কথা তিনি সুনির্দিষ্ট করে বলেন নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ