শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

ইরানে প্রথমবারের মতো নৌবাহিনীর প্রধান হলেন সুন্নি

আন্তর্জাতিক ডেস্ক / ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১

ইরানের ইতিহাসে প্রথমবারের মতো দেশটির নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেলেন শাহরাম ইরানি নামে এক সুন্নি সেনা কর্মকর্তা।

দেশটির শীর্ষ নেতা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান আয়াতুল্লাহ আলী খামেনি মঙ্গলবার তাকে ইরানের নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেন।  খবর আনাদোলুর।

শিয়াপ্রধান দেশটিতে প্রথমবারের মতো একজন সুন্নি একটি বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেলেন ৫৪ বছর বয়সি এ সুন্নি সেনা কর্মকর্তা।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুর্দিস্তান এলাকার বাসিন্দা শাহরাম ইরানি এ যাবৎকালে ইরানের সর্বোচ্চ সুন্নি সামরিক কমান্ডার।

দেশটির সামরিক বাহিনীর প্রধান জেনারেল মো. বাঘেরির সুপারিশে খামেনি তাকে নৌবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ