শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

ইরানের জনগণকে স্বাধীনতার বার্তা দিলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক / ১২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

ইরানের জনগণেল উদ্দেশে সরাসরি এক বিরল বার্তা দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানি জনগণকে তিনি স্বাধীনতার বার্তা দিয়েছেন। বলেছেন, ইসরাইল আপনাদের সঙ্গে আছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী এমন এক সময়ে এই বার্তা দিলেন, যখন দেশটি লেবানন, ফিলিস্তিন ও ইয়েমেনে ইরানি প্রক্সি গোষ্ঠীগুলোর মোকাবিলা করছে।

ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, ইংরেজিতে দেওয়া এক ভাষণে ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, প্রতিদিন আপনারা এমন একটি রেজিমকে দেখতে পাচ্ছেন, যারা আপনাদের বশীভূত করে রেখে লেবাননকে রক্ষা করার, গাজাকে রক্ষা করার বিষয়ে জ্বালাময়ী বক্তৃতা দেয় এবং প্রতিদিন সেই রেজিমই আমাদের অঞ্চলকে অন্ধকারে ও আরও গভীরে যুদ্ধে নিমজ্জিত করে।

ইরানের প্রক্সি গোষ্ঠীগুলোকে ইঙ্গিত করে নেতানিয়াহু বলেন, ইরানের ‘পুতুলদের’ নির্মূল করা হচ্ছে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের এমন কোনো জায়গা নেই, যেখানে ইসরাইল পৌঁছাতে পারে না। এমন কোথাও নেই যে আমরা আমাদের জনগণকে রক্ষা করতে যাবো না।

নেতানিয়াহু আরও বলেন, প্রতিটি ক্ষণে, প্রতিটি মুহূর্তে আপনাদের দেশের রেজিম আপনাদের—মহান পারস্যের জনগণকে—অতল গহ্বরের কাছাকাছি নিয়ে যাচ্ছে। ইরানের সংখ্যাগরিষ্ঠ মানুষ জানে, তাদের সরকার তাদের ব্যাপারে বিন্দুমাত্র পরোয়া করে না। যদি তারা (সরকার) আপনাদের যত্ন করত, তবে তারা মধ্যপ্রাচ্যজুড়ে নিরর্থক যুদ্ধে বিলিয়ন ডলার অপচয় বন্ধ করত। এমনটা হলে আপনাদের জীবনের উন্নতি শুরু হবে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, একবার ভাবুন, পারমাণবিক অস্ত্র ও বিদেশে যুদ্ধে সরকার যে বিপুল অর্থ অপচয় করেছে, তা যদি আপনাদের সন্তানদের শিক্ষা, আপনাদের স্বাস্থ্যসেবা উন্নত করতে, আপনাদের দেশের অবকাঠামো, জল, পয়োনিষ্কাশন, আপনাদের প্রয়োজনীয় অন্যান্য জিনিস তৈরিতে বিনিয়োগ করা হতো, তাহলে পরিস্থিতি কেমন হতো এটি একবার কল্পনা করুন।

নেতানিয়াহু এ সময় ইরানি জনগণকে স্বাধীনতার ব্যাপারে ইঙ্গিত দিয়ে বলেন, যখন ইরান শেষ পর্যন্ত স্বাধীন হবে—এবং সেই মুহূর্তটি ইরানের মানুষের ধারণার চেয়ে অনেক তাড়াতাড়ি আসবে—সবকিছু ভিন্ন হবে। আমরা দুই প্রাচীন জনগোষ্ঠীর মানুষ—ইহুদি ও পারস্যের জনগণ—অবশেষে শান্তিতে থাকব। আমাদের দুই দেশ ইসরাইল ও ইরান শান্তিতে থাকবে।

ইরানের প্রক্সি গোষ্ঠীগুলো ভেঙে পড়বে উল্লেখ করে নেতানিয়াহু বলেন, যখন সেই দিন আসবে, পাঁচটি মহাদেশে (ইরান) যে সন্ত্রাসী নেটওয়ার্ক গড়ে তুলেছিল তা দেউলিয়া হয়ে যাবে, ভেঙে পড়বে। ইরান আগের মতো উন্নতি করবে: বৈশ্বিক বিনিয়োগ; ব্যাপক পর্যটন; ইরানের অভ্যন্তরে বিদ্যমান অসাধারণ প্রতিভার ওপর ভিত্তি করে উজ্জ্বল প্রযুক্তিগত উদ্ভাবন শুরু হবে। এটা কি সীমাহীন দারিদ্র্য, নিপীড়ন এবং যুদ্ধের চেয়ে ভালো নয়?

ইরানি জনগণের প্রতি আহ্বান জানিয়ে নেতানিয়াহু বলেন, ধর্মান্ধ মৌলভিদের একটি ছোট দলকে আপনাদের আশা ও স্বপ্নকে চূর্ণ করতে দেবেন না। আপনারা আরও ভালো কিছুর দাবিদার, আপনাদের সন্তানেরা আরও ভালো পাওয়ার অধিকার রাখে। আমি জানি আপনারা হামাস ও হিজবুল্লাহর ধর্ষক-খুনিদের সমর্থন করেন না, কিন্তু আপনাদের নেতারা করেন। ইরানের জনগণের জানা উচিত, ইসরাইল আপনাদের পাশে আছে। আমরা যেন একসঙ্গে সমৃদ্ধি ও শান্তির ভবিষ্যৎ উদযাপন পারি।


এই ক্যাটাগরির আরো সংবাদ