শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

ইন্টারপোলের প্রেসিডেন্ট হলেন আমিরাতের পুলিশ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক / ২৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সংযুক্ত আমিরাতের পুলিশ মহাপরিদর্শক আহমেদ নাসের আল রাইসি। ইন্টারপোলের নির্বাহী কমিটির সদস্যদের ভোটে আগামী চার বছরের জন্য তিনি নির্বাচিত হন।

আন্তর্জাতিক আইনপ্রয়োগকারী সংস্থার সাধারণ বার্ষিক সভা তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়। সদস্যভুক্ত দেশের পুলিশ প্রধানরা ভোটে অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার প্রেসিডেন্ট হিসেবে এ পুলিশ কর্মকর্তার নাম ঘোষণা করে গ্লোবাল পুলিশিং বডি।

ইন্টারপোল জানিয়েছে, তিন দফা ভোট গ্রহণ করা হয়। চূড়ান্ত পর্বে তিনি ৬৮.৯ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন।

মেজর জেনারেল পদ মর্যাদার ড. আল রাইসি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ মহাপরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন। ইন্টারপোলের সদস্য ১৪০টি দেশের প্রতিনিধিদের ভোটে সংস্থাটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। তার মূল প্রতিদ্বন্দ্বি ছিলেন চেক পুলিশ কর্মকর্তা কর্নেল সারকা হাভরানকোভা।

১৯২০’র দশকে ইন্টারপোল প্রতিষ্ঠার পর মধ্যপ্রাচ্যের প্রথম প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ড. আল রাইসি। তাকে অভিনন্দন জানিয়েছেন আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা ড. আনোয়ার জারগাস। তিনি বলেছেন, রাইসির নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে সংযুক্ত আরব আমিরাত আইনপ্রয়োগের ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছে।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ইন্টারপোলের নির্বাহী কমিটিতে কাজ করেছেন ড. আল রাইসি। প্রার্থী হওয়ার আগে তিনি বিশ্বজুড়ে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সংস্থাটি নিয়ে প্রত্যাশা শুনেছেন।

ইন্টারপোলের বার্ষিক বাজেট প্রায় ১৫ কোটি ডলার। অভিযান চালাতে সংস্থাটি সদস্য দেশগুলোর সহায়তার ওপর নির্ভর করে থাকে। সন্দেহভাজনকে গ্রেফতারের বদলে ইন্টারপোলের কর্মকর্তারা তাদের অভিযানে একাধিক সংস্থাকে একত্রিত করে। মানব পাচার, মাদক পাচার এবং হাই প্রোফাইল অপরাধীদের ধরাই সংস্থাটির মূল লক্ষ্য। সূত্র: এএফপি।


এই ক্যাটাগরির আরো সংবাদ