শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

ইউক্রেন যুদ্ধ নিয়ে চীনের প্রেসিডেন্টের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক / ২৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ মে, ২০২২

ইউক্রেন সংকট বিশ্ব শান্তির জন্য বৃহত্তর ও দীর্ঘস্থায়ী হুমকি সৃষ্টি করতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রাশিয়ার ইউক্রেন অভিযান যখন তৃতীয় মাসের মতো চলছে তখন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোনালাপে এ হুঁশিয়ারি দেন শি।

তিনি বলেন, “ইউক্রেনে বর্তমানে যে যুদ্ধ চলছে তা বিশ্ব শান্তির জন্য অনেক বড় ও দীর্ঘস্থায়ী সংকট সৃষ্টি করতে পারে। চীনা প্রেসিডেন্ট গত দু’দিনে দ্বিতীয়বারের মতো একথার পুনরাবৃত্তি করেন যে, ইউরোপীয় দেশগুলোকে তাদের নিরাপত্তা ইস্যুকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে হবে; বিষয়টিকে আমেরিকার হাতে ছেড়ে দিলে চলবে না।”

টেলিফোনালাপে রাশিয়া ও ইউক্রেন যাতে সংলাপের মাধ্যমে তাদের মধ্যকার সমস্যার সমাধান করতে পারে সেজন্য সবার প্রচেষ্টা চালানো উচিত বলে একমত হন শি জিনপিং ও ম্যাকরন। এ সময় তারা ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান জানান বলেও বেইজিং এবং প্যারিস উভয় সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে। তবে কীভাবে সে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা সম্ভব সে সম্পর্কে দুই নেতা কোনো আভাস দেননি।

রাশিয়ার সীমান্তে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের উসকানিমূলক তৎপরতা বিশেষ করে ইউক্রেনের ন্যাটো জোটভুক্ত হওয়া ঠেকাতে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর জের ধরে আমেরিকাসহ ইউরোপীয় দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে।

এছাড়া, পশ্চিমা দেশগুলো এ যুদ্ধে ইউক্রেনকে সমরাস্ত্র ও গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে।
সূত্র: পার্সটুডে


এই ক্যাটাগরির আরো সংবাদ