শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

ইউক্রেন নেতার সঙ্গে সপ্তাহান্তে ফোনালাপ করবেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক / ৩৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ জানুয়ারী, ২০২২

প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি রোববার টেলিফোনে কথা বলবেন। উভয়পক্ষ একথা নিশ্চিত করেছে। ইউরোপের পূর্বাঞ্চলীয় দেশ ইউক্রেনে রাশিয়া কোন ধরনের আগ্রাসন চালালে তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে-দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মার্কিন নেতার এমন সতর্কবার্তা জানানোর পর তারা এই ফোনালাপ করতে যাচ্ছেন। খবর এএফপি’র।

এই প্রথম সরাসরি কঠোর ভাষা ব্যবহার করে শুক্রবার বাইডেন বলেন, “আমি প্রকাশ্যে এখানে আলোচনা করতে আসিনি, আমরা এটা স্পষ্ট করে বলেছি, তিনি ইউক্রেনে আগ্রাসন চালাতে পারেন না।”

দেলওয়ারের উইলমিংটনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি আরো বলেন, “তিনি প্রেসিডেন্ট পুতিনকে এটা স্পষ্ট করে বলে দিয়েছেন যে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালালে ‘আমরা কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবো এবং আমরা ন্যাটো মিত্রদের নিয়ে ইউরোপে আমাদের উপস্থিতি জোরদার করবো।”

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, জেলানস্কির সাথে রোববার কথা বলার সময় বাইডেন ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভূখন্ডগত অখন্ডতার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত এবং ইউক্রেন সীমান্তে রুশ সেনা উপস্থিতির বিষয়ে  আলোচনা করবেন। তিনি এ অঞ্চলে ছড়িয়ে পড়া উত্তেজনা প্রশমনে সহায়তায় আসন্ন কূটনৈতিক সম্পৃক্ততার প্রস্তুতি পর্যালোচনা করবেন।

এদিকে জেলানস্কি বাইডেনের সাথে আলোচনার অপেক্ষায় রয়েছেন বলে টুইটার বার্তায় জানিয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ