শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

ইউক্রেনে পারমাণবিক কেন্দ্রে হামলা একটি সম্ভাব্য যুদ্ধাপরাধ: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক / ২৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ মার্চ, ২০২২

ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রুশ বাহিনীর হামলাকে যুক্তরাষ্ট্র শুক্রবার একটি সম্ভাব্য ’যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছে।

জাপোরিঝিয়ার পারমাণবিক কেন্দ্রে নিশি হামলার পর ইউক্রেনে যুক্তরাষ্ট্রের দূতাবাস টুইটার বার্তায় বলেছে, “ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা একটি যুদ্ধাপরাধ।” রুশ অভিযানের কারণে কেন্দ্রটিকে রাজধানী কিয়েভ থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। খবর এএফপি’র। জেনেভা কনভেনশনে নিষিদ্ধ যুদ্ধাপরাধ সংঘটনের জন্য ওয়াশিংটন মস্কোকে প্রকাশ্যে অভিযুক্ত করছে কি না এএফপি’র এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দফতর যথেষ্ট সতর্ক ছিল। স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র বলেছেন, “ইচ্ছাকৃতভাবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ বেসামরিক লোক বা বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা করা একটি যুদ্ধাপরাধ এবং আমরা এই হামলার পরিস্থিতি মূল্যায়ন করছি। কর্মকর্তা বলেন, তবে এই পদক্ষেপ অত্যন্ত দায়িত্বহীন এবং ক্রেমলিনকে অবশ্যই পারমাণবিক অবকাঠামোর চারপাশে কার্যক্রম বন্ধ করতে হবে।”

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ দাবি করেছেন যে, জাপোরিঝিয়ার হামলাটি বিদেশী ভাড়াটেদের অংশগ্রহণে ইউক্রেনীয় নাশকতাকারী গোষ্ঠী” দ্বারা সংগঠিত হয়েছে।

ওয়াশিংটন সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়াকে ইউক্রেনের বেসামরিক অবকাঠামোতে আঘাত হানা ও বেসামরিক নাগরিকদের হত্যা করার জন্য অভিযুক্ত করেছে, তবে রুশ সামরিক বাহিনী ইচ্ছাকৃতভাবে ওগুলোকে তাদের লক্ষ্যবস্তু করছে কিনা সে ব্যপারে স্পষ্টভাবে কিছু না বলার ব্যাপারে বেশ সতর্ক। তারা খোলাখুলিভাবে যুদ্ধাপরাধ নিয়েও কিছু বলছে না। হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি এক ব্রিফিংয়ে বলেছেন, “ইউক্রেনের মাটিতে বেসামরিক লক্ষ্যবস্তুতে ভয়ঙ্কর যুদ্ধাস্ত্র ব্যবহারের প্রমান নথিভুক্ত এবং তথ্য সংগ্রহের জন্য একটি অভ্যন্তরীণ পর্যালোচনা” চলছে। তিনি বলেন,”এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা সদ্ধিান্তে আসিনি। এটি একটি আইনী পর্যালোচনা ও প্রশাসনিক প্রক্রিয়া।”

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী বলেছেন। জনসন বলেন, “আমরা ইতিমধ্যে ভøাদিমির পুতিনের শাসনামলে নিরপরাধ বেসামরিক নাগরিকদের ওপর যে মারনাস্ত্র ব্যবহার করতে দেখেছি, তা আমার দৃষ্টিতে তা ইতিমধ্যেই সম্পুর্নভাবে যুদ্ধাপরাধের সামিল।”


এই ক্যাটাগরির আরো সংবাদ