শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

ইউক্রেনে ‘গণহত্যা’ চালাচ্ছে রাশিয়া: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক / ২৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

ইউক্রেনে গণহত্যা চালানোয় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এই প্রথমবারের মতো ভ্লাদিমির পুতিনের বাহিনীকে দায়ী করলেন। কৌশলগত দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ দেশটির বন্দর নগরী মারিউপোলের দখল নিতে রাশিয়া তাদের অভিযান ক্রমেই জোরদার করছে। খবর এএফপি’র।

মস্কো ইউক্রেনের পূর্বাঞ্চলে ব্যাপক সামরিক অভিযানন চালানোর প্রস্তুতি নিচ্ছে এমন আশংকার প্রেক্ষাপটে বাইডেনের এ অভিযোগ সামনে আসলো। এক্ষেত্রে ওয়াশিংটন সতর্ক করে দিয়ে বলেছে, সেখানে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়ে থাকতে পারে। বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ব্যাপক নৃশংসতা চালানোয় ইতোমধ্যে পশ্চিমা বিশ্ব রাশিয়াকে অভিযুক্ত করেছে।

আইওয়াতে ভাষণ দেয়ার কয়েকঘণ্টা পর মঙ্গলবার বাইডেন সাংবাদিকদের বলেন, “হ্যাঁ, আমি এটিকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করছি।”

বাইডেন বলেন, “এক্ষেত্রে আমরা দেখবো আইনজীবীরা আন্তর্জাতিকভাবে কি সীদ্ধান্ত গ্রহণ করে। এটা একেবারে সুস্পষ্ট যে পুতিন ইউক্রেনের আদর্শ উপড়ে ফেলার চেষ্টা করছে।”

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বাইডেনের টুইটার বার্তার দ্রুত প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, “আপনি একেবারে সত্যি কথাই বলেছেন।”

এর আগে, বাইডেন কিয়েভের উপকণ্ঠে বুচায় কয়েকশ’ বেসামরিক নাগরিককে হত্যার করার খবর প্রকাশিত হওয়ায় পুতিনকে একজন ‘যুদ্ধাপরাধী’ হিসেবে আখ্যায়িত করেন। সেখানকার এ ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠে।


এই ক্যাটাগরির আরো সংবাদ