শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

আমেরিকায় কোভিড বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক / ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিডের বিস্ফোরণ ঘটেছে। ওমিক্রন আবহে একদিনে ১০ লক্ষের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন সেখানে। কোভিডের দু’টি ঢেউয়ের তুলনায় তিন গুণ বেশি সংক্রমণ হয়েছে বলে জানাচ্ছে সে দেশের স্বাস্থ্য দফতর।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে, সোমবার আমেরিকায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ লক্ষ ৪২ হাজার মানুষ।

আমেরিকায় সংক্রমণে এখন চালিকাশক্তির ভূমিকায় ওমিক্রন। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মাত্র চার দিনের মধ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। এক দিনে আক্রান্তের সর্বশেষ রেকর্ড ছিল প্রায় ছ’লক্ষ।

ইতিমধ্যেই আমেরিকায় সাড়ে পাঁচ কোটি মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। প্রতি ছ’জনের মধ্যে এক জন কোভিডে আক্রান্ত। মৃত্যু হয়েছে আট লক্ষ ২৬ হাজার মানুষের।

দেশের কোভিড পরিস্থিতি পর্যালোচনা করতে সোমবারই বৈঠক করেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। যে ভাবে সংক্রমণ বাড়ছে তাতে কোভিড সংক্রান্ত নির্দেশিকায় বেশ কিছু রদবদল করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা প্রশাসন। সূত্র: আনন্দবাজার


এই ক্যাটাগরির আরো সংবাদ