শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

আমেরিকায় একমাসেই চাকরি ছাড়লেন রেকর্ড সংখ্যক মানুষ

আন্তর্জাতিক ডেস্ক / ৩২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

আমেরিকায় চাকরি ছাড়ার হিড়িক পড়েছে। গত আগস্ট মাসে ৪৩ লাখের বেশি চাকরিজীবী চাকরি ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছে দেশটির শ্রম বিভাগের জব ওপেনিংস অ্যান্ড লেবার টার্নওভার সার্ভে (জেওএলটিএস)। খবর ওয়াশিংটন পোস্টের।

তাদের তরফে বলা হয়েছে, চাকরি ছাড়ার এই সংখ্যা আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের মোট কর্মীদের মধ্যে এই সংখ্যা ২ দশমিক ৯ শতাংশ। যুক্তরাষ্ট্রে গত আগস্টে চাকরির বিজ্ঞাপন ১০ কোটি ৪ লাখে নেমে এসেছে। এর আগের মাসে এই সংখ্যা কিছুটা বেশি ছিল। গত জুলাই মাসে এই সংখ্যা ছিল ১১ কোটি ১ লাখ।

প্রকাশিত খবরে বলা হয়েছে, যেসব কর্মীরা চাকরি ছেড়ে দিচ্ছেন এর বেশিরভাগই করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকে। বাসস্থান এবং খাদ্য সহায়তার কাজে নিয়োজিত কর্মী যাদের সরাসরি ক্রেতাদের মুখোমুখি হতে হয়- এমন প্রায় ৮ লাখ ৯২ হাজার কর্মী আগস্টে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে চাকরি ছেড়ে দিয়েছেন।

জুলাই মাসের তুলনায় আগস্টে ১ লাখ ৫৭ হাজারের বেশি মানুষ চাকরি ছেড়েছেন। দেশের অর্থনীতি পুনরুদ্ধারে তাই ভ্যাকসিনের ওপরই জোর দেওয়া হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ