শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

আমেরিকার অস্থায়ী প্রেসিডেন্ট হলেন কমলা হ্যারিস

আন্তর্জাতিক ডেস্ক / ৩১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

আমেরিকার প্রেসিডেন্ট হলেন কমলা হ্যারিস। প্রেসিডেন্ট জো বাইডেন চিকিৎসার কারণে কিছুক্ষণের জন্য ছুটিতে যাচ্ছেন। তার অনুপস্থিতিতে সাময়িক প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন আমেরিকার বর্তমান ভাইস প্রেসিডেন্ট।

হোয়াইট হাউজ সূত্রে খবর, শুক্রবার কোলনোস্কপি করাতে অজ্ঞান করা হবে প্রেসিডেন্ট বাইডেনকে। সেই সময় আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব থাকবে কমলার কাঁধে। একে রুটিন চেক-আপ বলা হচ্ছে।

জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম শারীরিক পরীক্ষার জন্য যাচ্ছেন ৭৯ বছরের জো বাইডেন। নিয়ম অনুযায়ী, অজ্ঞান অবস্থায় আমেরিকার প্রেসিডেন্ট থাকতে পারবেন না বাইডেন। তাই শুধুমাত্র সেই সময়ের জন্য প্রেসিডেন্ট হবেন কমলা। সেই সময় ৫৭ বছরের কমলার হাতেই থাকবে আমেরিকার সেনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও পরমাণু অস্ত্রের ভান্ডার।

এর আগে আমেরিকায় এরকম উদাহরণ আছে। ২০০২ এবং ২০০৭ সালে একই ভাবে চিকিৎসার কারণে ছুটি নিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লু বুশ। সেই সময়ও সাময়িক প্রেসিডেন্ট করা হয়েছিল তৎকালীন ভাইস প্রেসিডেন্টকে। এ বার আমেরিকার ইতিহাসে প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষেত্রেও তা হচ্ছে। সূত্র: আনন্দবাজার


এই ক্যাটাগরির আরো সংবাদ