শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

আমিরাতকে এফ-৩৫ যুদ্ধবিমান দিচ্ছে বাইডেন প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক / ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

বহুল প্রতীক্ষিত অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান পাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন মঙ্গলবার কংগ্রেসকে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের কাছে ২ হাজার ৩০০ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করার প্রস্তুতি শুরু করেছে। এর মধ্যে রয়েছে এফ-৩৫ অত্যাধুনিক যুদ্ধবিমান, সশস্ত্র ড্রোন ও অন্যান্য সামরিক যন্ত্রপাতি। খবর-রয়টার্সের।

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র জানান, অস্ত্র বিক্রির বিষয়ে আমাদের সরকার সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা ও পরামর্শ করছে। আমিরাত সরকার এসব অস্ত্র কোথায় ব্যবহার করবে তা জানার জন্য চেষ্টা করছে মার্কিন প্রশাসন।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার শেষ সময়ে আমিরাতের সঙ্গে এই অস্ত্র বিক্রির বিষয়টি চুক্তি হলেও বাইডেন প্রশাসন দায়িত্ব গ্রহণের পর পর্যালোচনার জন্য স্থগিত করা হয়। চুক্তিটি কার্যকর হলে ৫০টি এফ-৩৫ জঙ্গিবিমান ও ১৮টি এমকিউ-৯বি ড্রোন পাবে সংযুক্ত আরব আমিরাত। এছাড়াও থাকবে আকাশ থেকে আকাশে ও ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র।

প্রসঙ্গত, ইসরাইলের সঙ্গে কথিত শান্তি চুক্তি স্বাক্ষরের পরপরই তৎকালীন ট্রাম্প প্রশাসন সংযুক্ত আরব আমিরাতের নিকট এসব অস্ত্র বিক্রির জন্য উদ্যোগ গ্রহণ করে।


এই ক্যাটাগরির আরো সংবাদ