শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

আবুধাবি বিমানবন্দরে ড্রোন হামলায় ২ ভারতীয় নিহত

আন্তর্জাতিক ডেস্ক / ২৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
Emirates passenger planes are parked at their gates at Dubai International Airport in the United Arab Emirates. The U.S. restrictions require most electronic devices, including laptops, tablets and cameras, to be placed in checked baggage on direct flights to the U.S. from eight mostly Muslim countries, including the UAE.

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বিস্ফোরণের দায় নিল ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি।

ইরান সমর্থিত ওই গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানে ২০১৫ সাল থেকে ইয়েমেনের সরকারি বাহিনীকে সাহায্য করছে সংযুক্ত আরব আমিরাত। তারই জেরে এই হামলা বলে জানিয়েছেন হুথি মুখপাত্র।

আবুধাবি পুলিশ সূত্রের খবর, বিমানবন্দর লাগোয়া একটি তেল উৎপাদন সংস্থার কারখানায় ড্রোন হামলার জেরে তিনটি ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে। এতে নিহত হন তিন জন। তাদের মধ্যে দুই ভারতীয় রয়েছেন বলে প্রকাশিত একটি খবরে জানানো হয়েছে। নিহত অপর ব্যক্তি পাকিস্তানের নাগরিক।

প্রাথমিক তদন্তে ঘটনাস্থল থেকে একটি ছোট বিমানের অংশ উদ্ধার করেছে পুলিশ। বিস্ফোরণে ক্ষয়ক্ষতি যথেষ্ট হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি ইয়েমেনের রাজধানী সানার উত্তরে হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত অঞ্চলে অভিযান শুরু করেছে সে দেশের সরকারি বাহিনী। শাবওয়া এবং মারিব অঞ্চলে লড়াইয়ে ইয়েমেন সেনাকে সংযুক্ত আরব আমিরশাহি মদত দিচ্ছে বলে জানা গিয়েছে। সূত্র: আনন্দবাজার


এই ক্যাটাগরির আরো সংবাদ