শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

আফগান ‘হুমকি’ যৌথভাবে মোকাবিলা করবে রাশিয়া-চীন

আন্তর্জাতিক ডেস্ক / ৩৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

আফগানিস্তানের ‘হুমকি’ মোকাবিলায় নিজ নিজ দেশের প্রচেষ্টা বাড়ানোর ব্যাপারে সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার চীনা সমকক্ষ শি জিনপিং। বুধবার ক্রেমলিন এ কথা জানিয়েছে। তালেবানরা প্রায় দুই সপ্তাহ আগে কাবুল দখল করে নেয়ার পর উভয় নেতা এক ফোনালাপে এমন মনোভাব পোষণ করেন। খবর ডেইরি সাবাহ’র।

ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, ফোনালাপে উভয় নেতা ‘আফগানিস্তানের ভূখণ্ড থেকে আসা সন্ত্রাসবাদ এবং মাদক পাচারের হুমকি মোকাবিলায় প্রচেষ্টা বাড়ানোর জন্য তাদের প্রস্তুত থাকার কথা প্রকাশ করেছেন।’ তারা আফগানিস্তানে ‘শান্তি প্রতিষ্ঠার গুরুত্ব’ এবং ‘সংলগ্ন অঞ্চলে অস্থিতিশীলতা বিস্তার রোধের’ বিষয়েও কথা বলেন।

পুতিন এবং শি ‘দ্বিপাক্ষিক যোগাযোগ জোরদার করতে সম্মত হয়েছেন’ এবং আগামী মাসে তাজিকিস্তানে অনুষ্ঠিতব্য সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) ‘সর্বোচ্চ সম্ভাবনাকে কাজে লাগানোর’ কথা বলেছেন। সাবেক সোভিয়েত ইউনিয়নের বেশ কয়েকটি মধ্য এশিয়ার দেশে মস্কোর সামরিক ঘাঁটি রয়েছে, সেগুলোর সঙ্গে আফগানিস্তান এবং চীনের সীমান্ত রয়েছে।

কাবুলের নতুন নেতৃত্বের ব্যাপারে মস্কো সতর্কভাবে আশাবাদী হলেও পুতিন আফগানিস্তান থেকে জঙ্গিরা প্রতিবেশী দেশগুলোতে শরণার্থী হিসেবে প্রবেশ করতে পারেন বলে সতর্ক করে দিয়েছেন। আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের শক্তির জড়িত থাকারও সমালোচনা করেছেন পুতিন। তিনি বলেন, দেশটিতে সোভিয়েত ইউনিয়নের দশকব্যাপী আগ্রাসন থেকে ‘শিক্ষা পেয়েছে’ মস্কো।

তালেবানরা গত ১৫ আগস্ট তালেবানের ক্ষমতা দখল করে নেয়। এরপর চীন জানায়, তারা আফগানিস্তানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক সম্পর্ক’ আরও জোরদার করতে প্রস্তত রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ