শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

আফগানিস্তানে সন্ত্রাসী হামলা, নিন্দা জানালো জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক / ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

আফগানিস্তানে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে এই নিন্দা জ্ঞাপন করে সংস্থাটি। হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিবৃতি দিয়েছে নিরাপত্তা পরিষদ। এই খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডস। 

এদিকে এই ধরনের হামলা কোনভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে বিবৃতিতে নিরাপত্তা পরিষদের সদস্যরা বলেন, যেকোন মূল্যে এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা উচিত৷ এ ক্ষেত্রে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পাশে থাকারও অঙ্গীকার ব্যক্ত করেন নিরাপত্তা পরিষদ সদস্যরা।

আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের প্রতি আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদ সদস্যরা আরও বলেন, সন্ত্রাসীদের এমন কর্মকাণ্ড কোনভাবেই সহ্য করা যাবে না৷ সন্ত্রাসীদের বিরুদ্ধে সর্বতোভাবে যুদ্ধ চালিয়ে যেতে হবে৷

উল্লেখ্য, গত শুক্রবার আফগানিস্তানের কুন্দুজ শহরের একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৩৩ জন নিহত হয়। এতে আহত হয় শিশুসহ অন্তত ৪৩ জন। একই দিনে কুন্দুজে আরেকটি হামলায় নিহত হয় চার জন এবং আহত হয় ১৮ জন। এখন পর্যন্ত এই দুই হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

এর আগে গত বৃহস্পতিবার আফগানিস্তানজুড়ে চারটি সিরিজ হামলা হয়। পরে ওই হামলার দায় স্বীকার করে আইএস। তবে শুক্রবারের হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। যদিও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, এই হামলার সঙ্গেও একই জঙ্গিগোষ্ঠী জড়িত।

প্রতিবেদনে জানানো হয়েছে- এসব হামলার ঘটনায় চ্যালেঞ্জের মুখে পড়েছে তালেবান সরকার। শুক্রবারের হামলা ছিল গত বছর আগস্টে তালেবান ক্ষমতা নিয়ন্ত্রণে নেওয়ার পর সবচেয়ে বড় হামলার ঘটনা। এর আগে গত অক্টোবরে একটি শিয়া মসজিদে বোমা হামলায় ৫৫ জন নিহত এবং আহত হন আরও অনেকে। সেই হামলার দায় স্বীকার করে আইএস।


এই ক্যাটাগরির আরো সংবাদ