শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

আফগানিস্তানে ভূমি মাইন বিস্ফোরণে শিশুসহ নিহত: ১১

আন্তর্জাতিক ডেস্ক / ৩৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ জুন, ২০২১

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে ভূমি মাইন বিস্ফোরণে শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। স্থানীয় সরকারি কর্মকর্তারা আজ রোববার এ কথা জানিয়েছেন। বিস্ফোরণের জন্য তালেবানকে দায়ী করেছেন তাঁরা।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গত শনিবারের এই বিস্ফোরণের ঘটনায় তালেবান বা অন্য কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। পশ্চিমাঞ্চলীয় বাদগিস প্রদেশে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, বিস্ফোরণে ৩ শিশুসহ ১১ জন নিহত হয়েছেন।

আফগান শান্তি প্রক্রিয়া, আফগানিস্তানে অবস্থানকারী কূটনীতিক এবং বিভিন্ন ত্রাণ সংস্থার কর্মীদের নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য কাতারে শনিবার বৈঠক হয়। জাতিসংঘের কর্মকর্তা ও তালেবান প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কয়েক ঘণ্টা আগে ভূমি মাইন বিস্ফোরণের এ ঘটনা ঘটে। জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় তালেবানের মুখপাত্র শের মোহাম্মদ আব্বাস আফগান শান্তি প্রক্রিয়ায় তালেবানের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।

তালেবান কর্তৃপক্ষ জাতিসংঘের সব সংশ্লিষ্ট সংস্থা এবং আফগানিস্তানভিত্তিক অন্যান্য কূটনীতিকের সুরক্ষার আশ্বাস দিয়েছে। এদিকে আফগান কর্মকর্তারা তালেবানকে সরকারি বাহিনী ও জনসাধারণের বিরুদ্ধে সহিংসতা চালিয়ে যাওয়ার অভিযোগ এনেছে।

রাস্তায় পুঁতে রাখা বোমা, গাড়িতে লাগিয়ে রাখা ছোট বোমা ব্যবহার করে আফগানিস্তানে হামলা বেড়েছে। নিরাপত্তা বাহিনী, বিচারক, সরকারি কর্মকর্তা, সাংবাদিকেরাই মূলত এই হামলার লক্ষ্য। সম্প্রতি এ ধরনের হামলা বেড়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ