শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

আফগানিস্তানে ক্লাসে ফিরছে মাধ্যমিকের শিক্ষার্থীরা; মেয়েদের ঘরে থাকার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক / ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

মেয়েদের মাধ্যমিক শিক্ষার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে তালেবান। শনিবার আফগানিস্তানের স্কুলগুলো খুলেছে। ছেলে শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাসে যেতে পারলেও মেয়েদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে তাতে।

শুক্রবার এই সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে তালেবান সরকারের শিক্ষা মন্ত্রণালয়।

তাতে বলা হয়, সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষা কার্যক্রম চালু হচ্ছে। শুধুমাত্র পুরুষ শিক্ষক ও শিক্ষার্থী নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থাকবেন।

বিবিসি বলছে, তালেবান সরকার যে নির্দেশনা দিয়েছে তাতে ছেলে শিক্ষক ও শিক্ষার্থীদের ক্লাসে যাওয়ার নির্দেশনা থাকলেও মেয়ে শিক্ষক ও শিক্ষার্থীর বিষয়ে কিছু বলা হয়নি। তালেবান সরকারের এমন পদক্ষেপে হতাশ হয়ে পড়েছেন মেয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা। এতে বহু শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কা রয়েছে।

একজন আফগান স্কুলছাত্রী বিবিসিকে বলছেন যে, তিনি হতাশ হয়ে পড়েছেন। সবকিছু অন্ধকারাচ্ছন্ন লাগছে তার।

১৯৯৬-২০০১ সালের তালেবান সরকারে নারী শিক্ষা নিষিদ্ধ ছিলো। তবে এবার তারা পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছিল। বলা হয়েছিল, মেয়েদের পড়াশোনার সুযোগ দেওয়া হবে। কিন্তু উগ্র এই গোষ্ঠীটির একে পর এক পদক্ষেপ নারী শিক্ষার বিরুদ্ধাচারণ হিসেবে পরিলক্ষিত হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ