শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

আফগানিস্তানে আইএস নিয়ন্ত্রণে আছে: তালেবান

আন্তর্জাতিক ডেস্ক / ২৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ একটি সংবাদ সম্মেলনে বলেছেন যে আফগানিস্তানে আইএস এখন আর বড় হুমকি নয়। 

সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে আইএসের রক্তক্ষয়ী একাধিক হামলায় অনেক মানুষ হতাহত হওয়া সত্ত্বেও তালেবান এমন দাবি করল।

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, আইএস বড় কোনো হুমকি নয়।

তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত প্রায় ৬০০ আইএস সদস্য বা সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান এই তালেবান নেতা।

আইএসের যেসব সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে নারীও রয়েছেন বলে জানান তালেবানের মুখপাত্র। তবে তিনি বলেন, আইএসের গ্রেপ্তার হওয়া নারী সদস্যদের সংখ্যা কম।

জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেন, আফগানিস্তানে আইএসের সদস্য সংখ্যা বেশি নয়। কারণ, তাদের জনগণের সমর্থন নেই।

এখনও দেশটিতে আইএসের বিরুদ্ধে তালেবানের অভিযান অব্যাহত আছে বলেও জানান জাবিহুল্লাহ।

এ সময় তিনি দাবি করেন, আফগানিস্তানে আইএসের উপস্থিতি অন্য দেশের জন্যও হুমকি নয়। কারণ তালেবান ও আইএস পরস্পরের প্রতিপক্ষ। তালেবান জাতীয় পর্যায়ে তৎপর। অন্যদিকে আইএস তৎপর বৈশ্বিক পর্যায়ে।

সূত্রঃ এনডিটিভি


এই ক্যাটাগরির আরো সংবাদ