শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

আন্তর্জাতিক সমর্থন থাক বা না থাক, গাজায় যুদ্ধ চলবে: ইসরায়েলি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক / ১২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

আন্তর্জাতিক সমর্থন থাকুক আর নাই থাকুক, গাজায় যুদ্ধ চালিয়ে যেতে চায় ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বুধবার এ কথা বলেছেন। খবর এএফপি ও আনাদুলুর।

পশ্চিম জেরুজালেমে সফররত অস্ট্রেলিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী টিম ওয়াটসের সঙ্গে বৈঠকের সময় কোহেন বলেন, গাজায় যুদ্ধবিরতি হামাসের জন্য উপহারের মতো কাজ করবে। ফলে তারা ফিরে যেতে ও ইসরায়েলের বাসিন্দাদের হুমকি দেওয়ার অনুমতি পাবে।’তার মন্ত্রণালয় থেকে জারি করা একটি বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েল বিশ্বজুড়ে সমর্থন হারাচ্ছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তার সরকার শক্তিশালী ও পরিবর্তন করতে হবে।

বাইডেন ওয়াশিংটনে একটি প্রচারণা তহবিল সংগ্রহে বলেন, নেতানিয়াহুর সরকার ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে রক্ষণশীল সরকার। এটি দ্বী-রাষ্ট্রীয় সমাধান চায় না।’

ইসরায়েল আকাশ ও স্থল পথে গাজা উপত্যকায় বোমাবর্ষণ করেছে, অবরোধ দিয়েছে ও ৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত আক্রমণের প্রতিশোধ হিসেবে সামরিক অভিযান চালিয়েছে।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, তখন থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৮ হাজার ৬০৮ ফিলিস্তিনি নিহত ও ৫০ হাজার ৫৯৪ জন আহত হয়েছে।

সরকারি পরিসংখ্যান অনুসারে, হামাসের হামলায় ইসরায়েলি নিহতের সংখ্যা ১ হাজার ২০০ জন আর জিম্মি রয়েছে ১৩৯ জন।


এই ক্যাটাগরির আরো সংবাদ