শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

আত্মসমর্পণের রুশ আলটিমেটাম প্রত্যাখ্যান ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক / ২৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ মার্চ, ২০২২

রাশিয়ার তাদের দখলে থাকা অবরুদ্ধ শহর মারিওপোল ছেড়ে দিতে মস্কোর দেয়া আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। দেশটির উপ প্রধানমন্ত্রী সোমবার সংবাদ মাধ্যমকে এ কথা জানিয়েছেন।

ইরিনা ভেরেশচুক ইউক্রেনস্কা প্রাভদা সংবাদ মাধ্যমকে বলেন, অস্ত্র সমর্পণের বিষয়ে কোন আলোচনা হতে পারে না। আমরা ইতোমধ্যে রুশ বাহিনীকে এ কথা জানিয়েছি।

এদিকে রাশিয়া রোববার মারিওপোল রক্ষাকারীদের প্রতি স্থানীয় সময় সোমবার ভোর পাঁচটার আগে (গ্রিনিচ মান সময় ০৩০০) আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছে।

রাশিয়ার জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্রের প্রধান মিখাইল মিজিনসেভ বলেন, আমরা ইউক্রেনের সশস্ত্র বাহিনী, আঞ্চলিক প্রতিরক্ষা ব্যাটালিয়ন, বিদেশি ভাড়াটে সৈন্যদের প্রতি শত্রুতা পরিহার করে অস্ত্র সমপর্ণের আহ্বান জানাচ্ছি।

এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় মারিওপোল কর্তৃপক্ষের উদ্দেশ্যে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে বলেছে, এ মুহুর্তে আপনাদের একটি ঐতিহাসিক পথ বেছে নিতে হবে। হয় আপনারা আপনাদের জনগণের সাথে থাকবেন, না হয় থাকবেন অপরাধীদের সাথে।

এতে আরো বলা হয়, অন্যথায় আপনাদের জন্য কোর্ট মার্শাল অপেক্ষা করছে, যা আপনারা আপনাদের নিজ জনগণের প্রতি ঘৃণ্য আচরণ, ভয়ংকর অপরাধ এবং উস্কানির মাধ্যমে অর্জন করেছেন।

উল্লেখ্য, রুশ বাহিনী কতৃক অবরুদ্ধ ইউক্রেনের বন্দর নগর মারিওপোলে রুশ ভাষাভাষির সংখ্যা বেশি। মস্কোর হামলার অন্যতম লক্ষ্য এই শহরে ভয়াবহ হামলার কারণে এটি এখন পুরোপুরিই যোগাযোগহীন হয়ে পড়েছে। এছাড়া খাদ্য, পানি ও অন্যান্য সরবরাহও বন্ধ রয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আত্মসমপর্ণে সম্মত হলে তারা সেখানকার বাসিন্দাদের জন্য স্থানীয় সময় সকাল ১০টা থেকে মানবিক করিডোর চালু করবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ