শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

আত্মঘাতী ড্রোনের পরীক্ষা চালালো ইরান

আন্তর্জাতিক ডেস্ক / ৩২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১

ইরানে চলমান যৌথ সামরিক মহড়ার মুখপাত্র সাইয়্যেদ মাহমুদ মুসাভি বলেছেন, মহড়ায় আত্মঘাতী ড্রোন ‘অরাশ’ এর পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।

আজ সোমবার তিনি আরও বলেন, ‘অরাশ’ ড্রোনটি দীর্ঘ পথ পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম হয়েছে। এটি হামলার পর প্রয়োজনে নিজেকে ধ্বংস করতে সক্ষম।

এছাড়া আজ ক্ষেপণাস্ত্র, কামান, হেলিকপ্টার, ড্রোন ও রকেট ব্যবহার করে শত্রুর অবস্থানস্থল দখলের অনুশীলন সম্পন্ন করা হয়েছে। এর আগে ইরানের সামরিক বাহিনী নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘মেরসাদ’ এর সাহায্যে আকাশে কল্পিত শত্রুর ওপর ব্যাপক হামলা চালায় এবং ‘মেরসাদ’ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

ইরানের সামরিক বাহিনী গত সপ্তাহ থেকে পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালী, ওমান সাগর, ভারত মহাসাগরের উত্তরাংশ এবং লোহিত সাগরের অংশবিশেষে বিশাল মহড়া শুরু করেছে। এতে অংশ নিচ্ছেন ইরানের সামরিক বাহিনীর এয়ারবোর্ন ইউনিট, স্পেশাল ফোর্স এবং র‍্যাপিড রিঅ্যাকশন ব্রিগেডের সদস্যরা। এবারের মহড়ার নাম দেয়া হয়েছে জুলফিকার-১৪০০।


এই ক্যাটাগরির আরো সংবাদ