শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

আইসোলেশনে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক / ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদের করোনাভাইরাস পজিটিভ হওয়ার পর আইসোলেশনে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও অর্থমন্ত্রী ঋষি সুনাক।

ব্রিটেনের স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী, করোনা শনাক্ত ব্যক্তির সংস্পর্শে থাকা ব্যক্তিদের ১০ দিনের আইসোলেশনে যেতে হয়। কিন্তু বরিস জনসন ও ঋষি সুনাক এই নিয়মের বাইরে নিজেদের অফিস থেকে পরবর্তী কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা বলেন। এরপর তীব্র সমালোচনার মুখে পড়েন উভয়ে। পরে সমালোচনার মুখে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত পরিবর্তন করেন।

রয়টার্স বলছে, সমালোচনার মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী উভয়ে সেলফ আইসোলেশনে থাকার সিদ্ধান্ত জানিয়েছেন। তারা বাড়ি থেকে কার্যক্রম চালিয়ে যাবেন।

বরিস জনসন এক ভিডিও বার্তায় বলেন,
“আমরা পাইলট স্কিমে অংশ নেওয়ার ধারণাটি সংক্ষিপ্ত করেছি৷ আমি মনে করি সবার জন্য একই নিয়ম থাকা উচিত।

এই নিয়মেই আগামী ২৬ জুলাই পর্য়ন্ত আইসোলেশনে যাওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী।

করোনার দুই ডোজ ভ্যাকসিন নিয়েও করোনা আক্রান্ত হন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। গতকাল শনিবার তার সংক্রমণ ধরা পড়ে। তিনি নিজেই এক টুইটে জানান, গত শুক্রবার রাতে অস্বস্তি অনুভব করায় করোনার র‌্যাপিড টেস্ট করান তিনি। এতে তার করোনা পজিটিভ এসেছে। পিসিআর টেস্টের ফল আসার আগ পর্যন্ত বাসায় আইসোলেশনে থাকবেন তিনি


এই ক্যাটাগরির আরো সংবাদ