শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

আইএসের বিরুদ্ধে তালেবানের অভিযানে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক / ২৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে তালেবান সন্দেহভাজন আইএস জঙ্গিদের আস্তানায় অভিযান চালানো হয়েছে। এতে চারজন আইএস জঙ্গি নিহত হয়েছে বলে জানা গেছে। সোমবার আফগান কর্মকর্তারা এ খবর জানান।

কান্দাহার প্রদেশের অন্তত চারটি জেলায় মধ্যরাতে এ অভিযান শুরু করা হয়। আইএসের স্থানীয় গ্রুপ ইসলামিক স্টেট খোরাসানের বিরুদ্ধে চালানো এ অভিযান সোমবার সকাল পর্যন্ত চলে।

তালেবানের প্রাদেশিক পুলিশ প্রধান আবদুল গাফ্ফার মোহাম্মদি এ তথ্য জানিয়ে বলেন, অভিযানে এ পর্যন্ত চার আইএস জঙ্গি নিহত এবং ১০ জনকে আটক করা হয়েছে। এছাড়া একজন ঘরের ভেতরেই বিস্ফোরণ ঘটিয়ে আত্মাহুতি দিয়েছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক তালেবানের গোয়েন্দা সংস্থার একজন সদস্য বলেছেন, অভিযান চলাকালে তিন বেসামরিক নাগরিকও নিহত হয়েছে।

তিন মাস আগে তালেবানের ক্ষমতা দখলের পর থেকে আইএস খোরাসান জালালাবাদ, কুন্দুজ, কান্দাহার ও কাবুলে তাদের অপতৎরতা চালিয়ে আসছে। তারা একের পর এক আত্মঘাতি হামলা চালিয়ে অসংখ্য লোককে হত্যা করছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ