শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

অ্যালার্জি রোগীদের ফাইজারের টিকা না নেওয়ার পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক / ৩২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

যাদের অ্যালার্জিজনিত সমস্যা রয়েছে তাদেরকে ফাইজার-বায়োএনটেকের টিকা না নেওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ।

মঙ্গলবার টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর অ্যালার্জি আক্রান্ত দুজনের তীব্র পাশ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ার পর বুধবার এই পরামর্শ দেওয়া হলো।

ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) পরিচালক স্টিফেন পোইজ জানিয়েছেন, টিকা নেওয়ার পর এনএইচএসের দুই কর্মীর শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ার পর পরামর্শে পরিবর্তন আনা হয়েছে।

তিনি বলেন, ‘নতুন টিকার ক্ষেত্রে সাধারণ বিষয় হওয়ায় যাদের অ্যালার্জি সমস্যা রয়েছে তাদেরকে এমএইচআরএ (নিয়ন্ত্রক) পূর্বসতর্কতা হিসেবে টিকা না নেওয়ার পরামর্শ দিচ্ছে। গতকাল অ্যালার্জি রয়েছে এমন দুজনের মধ্যে বিপরীত প্রতিক্রিয়া দেখা দেওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’

ওই দুই ব্যক্তি সুস্থ আছে বলেও নিশ্চিত করেছেন পোইজ।

এমএইচআরএ’র প্রধান নির্বাহী জুন রাইন বলেছেন, ‘গত বিকেলে আমরা অ্যালার্জি প্রতিক্রিয়ার দুটি ঘটনা দেখেছি। আমরা বিস্তৃত ক্লিনিক্যাল ট্রায়াল থেকে জানতে পেরেছি এটি ওই সময় অন্তর্ভূক্ত করা হয়নি।’


এই ক্যাটাগরির আরো সংবাদ