শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

অর্থনৈতিক সঙ্কটে শ্রীলংকায় সাপ্তাহিক ছুটি তিন দিন

আন্তর্জাতিক ডেস্ক / ১৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

শ্রীলংকায় অর্থনৈতিক সঙ্কটের পটভূমিতে সে দেশের মন্ত্রিসভা সরকারি কর্মচারীদের জন্য তিন দিনের সাপ্তাহিক ছুটির এক প্রস্তাব অনুমোদন করেছে। আগামী তিন মাস এই ছুটির ব্যবস্থা কার্যকর থাকবে।

সরকারের একজন সিনিয়র মন্ত্রী দিশে গুনাবর্ধন জানিয়েছেন, শনি এবং রবিবার ছাড়াও সরকারি কর্মচারীরা শুক্রবার অতিরিক্ত ছুটি ভোগ করবেন।

এই একদিনের জন্য তাদের বেতন দেয়া হবে। তবে স্বাস্থ্য, জ্বালানি, শিক্ষা এবং প্রতিরক্ষাসহ জরুরি পরিষেবায় নিয়োজিত কর্মচারীরা এই ছুটি পাবেন না।

শ্রীলংকার বৈদেশিক মুদ্রার ভাণ্ডার নিঃশেষ হয়ে গেছে এবং জ্বালানি আমদানি করতে গিয়ে দেশটি এখন হিমশিম খাচ্ছে। গ্যাস সঙ্কটের জেরে বাড়িতে রান্নাবান্নার কাজও বন্ধ।

পেট্রোল পাম্পগুলোর সামনে দেখা গেছে দীর্ঘ লাইন।

একারণে শ্রীলংকার গণ-পরিবহন খাতও বিপর্যস্ত হয়েছে। শ্রীলংকায় সরকারির কর্মচারীর সংখ্যা প্রায় ২০ লাখ।

সরকার চায়, এই বাড়তি ছুটির দিনে সরকারি কর্মচারীরা তাদের বাড়ির পেছনে বা অন্যত্র পতিত জমি ব্যবহার করে নানা রকম ফসল ফলাবেন যা দেশে খাদ্য সঙ্কট মোকাবেলায় সহায়ক হবে।

বৈদেশিক মুদ্রার সঙ্কটের জেরে সরকার ইতোমধ্যেই দেশে খাদ্য আমদানি নিষিদ্ধ করেছে।

শ্রীলংকায় সম্ভাব্য মানবিক সঙ্কটের বিষয়ে জাতিসংঘ গত সপ্তাহে এক হুঁশিয়ারি জারি করেছে। বর্তমান সঙ্কট সামাল দেয়ার লক্ষ্যে সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে জরুরি ঋণ চেয়ে আবেদন করেছে। সূত্র: বিবিসি


এই ক্যাটাগরির আরো সংবাদ