শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

অভিনেত্রী শ্রাবন্তী ও পায়েলকে নিয়ে যা বললেন মমতা!

আন্তর্জাতিক ডেস্ক / ৩৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

পশ্চিমবঙ্গের বিধানসভার চতুর্থ দফা ভোটের নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে এসে দুই বিজেপি প্রার্থী অভিনেত্রী শ্রাবন্তী ও পায়েলকে নিয়ে কথা বলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

বৃহস্পতিবার  তৃণমূলের শক্ত ঘাঁটি বেহালায় প্রচারে গিয়ে পদ্ম শিবিরের বিজেপির দুই প্রার্থী অভিনেত্রী পায়েল সরকার ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে ইঙ্গিত করে মমতা বলেন, ‘কোথা থেকে দুটোকে জুটিয়ে এনেছে? যারা টাকার জন্য বিক্রি হয়, তাদের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।

একদা যে দুই অভিনেত্রী রাজ্যের শাসক দলের সুপ্রিমোর পাশে সুসজ্জিতভাবে একুশে জুলাইয়ের মঞ্চের শোভাবর্ধন করতেন, এমনকী অতীতে বহুবার ঘাসফুল শিবিরের হয়ে প্রচারও করতে দেখা গিয়েছে যাঁদের, বিধানসভা ভোটের আগে তাঁরাই গেরুয়া মন্ত্রে দীক্ষিত হয়েছেন। সক্রিয় রাজনীতির ময়দানে পা রেখেই নির্বাচনী টিকিট পেয়ে গিয়েছেন। বিজেপির সেই অভিনেত্রী দুই তারকা প্রার্থীদেরই বেহালায় (Behala) প্রচারে গিয়ে কটাক্ষ করলেন মমতা। সাফ জানিয়ে দিলেন, “!”

আগামী ১০ এপ্রিল চতুর্থ দফায় ভোটগ্রহণের আগে আজ বৃহস্পতিবার ছিল প্রচারণার শেষ দিন। সেই প্রক্ষিতেই শেষ মুহূর্তে বেহালায় হাইভোল্টেজ প্রচার ছিল তৃণমূলের।

বেহালা পূর্বের প্রার্থী রত্না চট্টোপাধ্যায় এবং পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে ভোটপ্রচারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


এই ক্যাটাগরির আরো সংবাদ