শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

সাকিব ইস্যুতে বিস্ফোরক মন্তব্য কঙ্গনার

নিজস্ব প্রতিবেদক / ৩৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
ফাইল ছবি

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর আলোচনার মধ্যেই আছেন সাকিব আল হাসান। প্রথমে কোয়ারেন্টাইন না মেনে উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান। এরপর কলকাতায় গিয়ে কালীপূজার অনুষ্ঠানে যোগ দিয়ে সমালোচনার মুখে পড়েন। এই ঘটনার পর হত্যার হুমকিও পান সাকিব। সিলেটের এক যুবক তাকে ফেসবুক লাইভে রামদা উঁচিয়ে হত্যার হুমকি দেন। অবশ্য পরে তিনি গ্রেফতার হন। আর সাকিব কালীপূজায় অংশ নেওয়ার ব্যাপারে ক্ষমা প্রার্থনা করেন।

এই ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে দ্বিমুখী সমালোচনার মুখে পড়েন সাকিব। তসলিমা নাসরিনসহ কলকাতা থেকে অনেকে বিষয়টির সমালোচনা করেন। এবার এই ইস্যুতে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত। বলতে গেলে সাকিবের কড়া সমালোচনা করেছেন তিনি।

তিনি বৃহস্পতিবার এক টুইট বার্তায় কঙ্গনা লিখেন, ‘মন্দিরে এতো ভয় কিসের? ভয় পাওয়ার কোনো কারণ তো থাকবে নিশ্চয়ই? এমনি এমনি-ই তো আর কেউ এতোটা ঘাবড়ে যায় না! আমি তো সারাজীবন মসজিদে থাকলেও আমার হৃদয় থেকে কেউ রাম নাম মুছে দিতে পারবে না। নিজেদের ধর্মে বিশ্বাস নেই? প্রশ্ন করো নিজেকে?’


এই ক্যাটাগরির আরো সংবাদ