শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

স্বর্ণার ঝড়ো ব্যাটিং ও স্পিনারদের দাপটে পাকিস্তানকে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক / ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬

ব্যাটার স্বর্ণা আক্তারের দুর্দান্ত ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তারের বোলিং নৈপুণ্যে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ।

এই জয়ে গ্রুপ-১-এ নিজেদের তৃতীয় ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে টাইগ্রেসরা। ফলে সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকলো বাংলাদেশ। অন্যদিকে টানা তিন ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের দ্বারপ্রান্তে পাকিস্তান।

ইংল্যান্ডের সাউদাম্পটনে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ১৩ রানে ৩ উইকেট হারানোর পর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি দলকে এগিয়ে নেন। সোবহানা ২২ রান করে ফিরে গেলেও নিগার দায়িত্বশীল ব্যাটিং চালিয়ে যান।

নিগার ৫টি চারসহ ৩৮ বলে ৩৬ রান করেন। শেষদিকে স্বর্ণা আক্তার ঝড়ো ব্যাটিং করে ২২ বলে অপরাজিত ৩৯ রান করেন। তার ইনিংসে ছিল ৫টি চার। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে বাংলাদেশ।

১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ভালো শুরু করলেও নাহিদা আক্তারের আঘাতে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর নাহিদা ও মেঘলার ঘূর্ণিতে একের পর এক উইকেট হারাতে থাকে পাকিস্তান। এক পর্যায়ে ৪৯ রান থেকে ৮৪ রানে পৌঁছাতে গিয়ে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা।

নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করতে সক্ষম হয় পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন মুনিবা আলি।

বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার ১৮ রানে ৩ উইকেট এবং সানজিদা আক্তার মেঘলা ২১ রানে ৩ উইকেট শিকার করেন। ব্যাট হাতে ২২ বলে অপরাজিত ৩৯ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হন স্বর্ণা আক্তার।

আগামী ২৫ জুন গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ