শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

উসমান দেম্বেলে নির্বাচিত ফিফা দ্য বেস্ট মেনস প্লেয়ার

স্পোর্টস ডেস্ক / ৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি) ও ফ্রান্স জাতীয় দলের ফরোয়ার্ড উসমান দেম্বেলে চলতি বছর ফিফা দ্য বেস্ট মেনস প্লেয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত ফিফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করেন তিনি। এর আগে সেপ্টেম্বরে তিনি জিতেছিলেন ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মান ব্যালন ডি’অর।

দেম্বেলের মৌসুম ছিল ঐতিহাসিক। তার অসাধারণ পারফরম্যান্সে পিএসজি ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতে।

বর্ষসেরা এই পুরস্কারের দৌড়ে দেম্বেলে পেছনে ফেলেছেন বার্সেলোনার লামিনে ইয়ামাল এবং রিয়াল মাদ্রিদের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে। দেম্বেলে ও ইয়ামাল স্থান পেয়েছেন দ্য বেস্ট ফিফা মেনস একাদশে, তবে চমক হিসেবে এমবাপ্পে এতে জায়গা পাননি।

মিডফিল্ডে নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের কোল পামার ও জুড বেলিংহাম, সঙ্গে রয়েছেন পিএসজির ভিতিনিয়া এবং বার্সেলোনার পেদ্রি। গোলরক্ষক হিসেবে সম্মাননা পেয়েছেন ইতালির জিয়ানলুইজি দোন্নারুম্মা। রক্ষণভাগে ছিলেন পিএসজির আশরাফ হাকিমি, উইলিয়ান পাচো, নুনো মেন্ডেস এবং লিভারপুল অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক।

নারী ফুটবলে টানা তৃতীয়বারের মতো দ্য বেস্ট ফিফা উইমেন্স প্লেয়ার নির্বাচিত হয়েছেন বার্সেলোনার মিডফিল্ডার আইতানা বোনমাতি। তিনি পেছনে ফেলেছেন নিজের জাতীয় দলের সতীর্থ মারিওনা কালদেন্তেই ও আলেক্সিয়া পুতেলাসকে। তিনজনই জায়গা পেয়েছেন দ্য বেস্ট ফিফা উইমেন্স একাদশে।

কোচিং বিভাগে পুরস্কার জিতেছেন পিএসজি কোচ লুইস এনরিকে (দ্য বেস্ট ফিফা মেনস কোচ) এবং নারী ফুটবলে দ্য বেস্ট ফিফা উইমেন্স কোচ নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের কোচ সারিনা উইগম্যান।


এই ক্যাটাগরির আরো সংবাদ