শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক / ৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

মুশফিকুর রহিম খেললেন ১০০তম টেস্ট, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশেষ সম্মাননা

ঢাকা: আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের মাধ্যমে ১০০তম টেস্ট খেলার ইতিহাস সৃষ্টি করলেন বাংলাদেশি ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক অর্জনে তাকে বিশেষ সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে সতীর্থদের সঙ্গে মাঠে প্রবেশ করেন মুশফিক। গ্যালারিতে তার ছবি সম্বলিত ব্যানার নিয়ে উপস্থিত ছিলেন ভক্ত ও সমর্থকরাও।

এই বিশেষ মুহূর্তে মুশফিকের সঙ্গে ছিলেন তার পরিবারের সদস্যরা। বিসিবি এবং সতীর্থরা তাকে বিভিন্ন স্মারক উপহার দেন। সাবেক অধিনায়ক হাবিবুল বাশার শততম টেস্ট উপলক্ষে মুশফিকের হাতে বিশেষ ক্যাপ পরিয়ে দেন, যিনি ২০০৫ সালে তার অভিষেক টেস্টেও তাকে ক্যাপ পরিয়ে দিয়েছিলেন।

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রথম টেস্টার আকরাম খান মুশফিককে একটি বিশেষ ব্যাগি ক্যাপ উপহার দেন। এছাড়া বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং পরিচালক নাজমুল আবেদীন ফাহিম তার হাতে ক্রেস্ট তুলে দেন।

বর্তমান টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং হাবিবুল বাশার যৌথভাবে মুশফিককে প্রথম ও শততম টেস্টের সতীর্থদের স্বাক্ষরিত জার্সি উপহার দেন।

মুশফিকুর এই ১০০তম টেস্ট বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটি বিশেষ অধ্যায় হিসেবে স্বীকৃতি পেয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ