শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

করোনার টিকা না নিলে মৃত্যুর ঝুঁকি ১১ গুণ বেশি: সিডিসি

নিউজ ডেস্ক / ৬১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, করোনাভাইরাসের টিকা না নেওয়া ব্যক্তিদের মৃত্যুর ঝুঁকি যারা পুরো ডোজ টিকা নিয়েছেন তাদের তুলনায় ১১ গুণ বেশি। এছাড়াও টিকা একেবারেই না নেয়া থাকলে সংক্রমণের আশঙ্কা বাড়ছে সাড়ে ৪ গুণ। 

শুক্রবার প্রকাশিত সিডিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসের ‘ডেল্টা ধরন’ টিকা নেওয়া ব্যক্তিদের প্রতিরোধ ক্ষমতা ভেদ করতে পারলেও গুরুতর অসুস্থতা ঠেকাতে টিকা কার্যকার।

ব্রিফিংয়ে সিডিসির পরিচালক ডা. রোশেল ভলেনস্কি বলেন, গত দুই মাস ধরে যুক্তরাষ্ট্রজুড়ে ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটের মধ্যে দেখা গেছে, যারা টিকা নেননি তাদের করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি যারা টিকা নিয়েছেন তাদের চেয়ে সাড়ে চারগুণ বেশি, হাসপাতালে ভর্তির সম্ভাবনা ১০ গুণ বেশি এবং মৃত্যুর শঙ্কা ১১ গুণ বেশি।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার নিয়ে সাপ্তাহিক প্রতিবেদনে তিনটি সমীক্ষার ফল থেকে সংস্থাটি এসব তথ্য প্রকাশ করেছে। এতে সামনের দিনগুলোতে অনেকেরই বুস্টার ডোজ বা টিকার তৃতীয় ডোজ দরকার হতে পারে।

আমেরিকার ১৩টি রাজ্যের ৬ লাখেরও বেশি মানুষের উপর গত এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত চালানো এই সমীক্ষায় সিডিসি দেখেছে, আমেরিকায় যে কোভিড টিকাগুলো এখন দেয়া হচ্ছে, ডেল্টা প্রতিরোধে সেগুলোর কার্যকারিতা গত এপ্রিল থেকে আগস্টে অনেকটাই কমে গেছে। এপ্রিলে টিকাগুলোর কার্যকারিতা ছিল ৯১ শতাংশ। আর সেটা আগস্টে কমে গিয়ে হয়েছে ৭৮ শতাংশে।

ডেল্টা প্রতিরোধে সময়ের সাথে সাথে কোভিড টিকার কার্যকারিতা কমে যাওয়ার ফলে টিকা নেয়ার পরও ফের সংক্রমিত হয়ে (‘ব্রেকথ্রু ইনফেকশন’) হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। এমনকি তাদের একাংশের মৃত্যুও হচ্ছে।

সিডিসির সমীক্ষায় ধরা পড়েছে, গত এপ্রিল থেকে আগস্টে টিকার কার্যকারিতা কমে আসার ফলে যারা টিকা নিয়েছেন, তাদের ১৪ শতাংশকে হাসপাতালে ভর্তি করাতে হচ্ছে। তাদের মধ্যে ১৬ শতাংশের মৃত্যুও হচ্ছে কোভিডে।

সূত্র: ওয়াশিংটন পোস্ট।


এই ক্যাটাগরির আরো সংবাদ