শিরোনাম
দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে একদিনে শনাক্ত ছাড়াল দেড় লাখ

আন্তর্জাতিক ডেস্ক / ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১

করোনার সংক্রমণ আবারও তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। একদিনে সেখানে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩০০ জনের বেশি।

গত জুন মাসেই দেশটিতে দৈনিক শনাক্তের গড় ছিলো ১১ হাজার। কিন্তু আগস্টের শুরু থেকেই তা বেড়ে গড়ে ১ লাখের বেশি হয়। আর মাত্র ১২ দিনের ব্যবধানে তা দেড় লাখ ছাড়িয়ে গেছে। এর আগে জানুয়ারিতে সর্বশেষ একদিনে করোনা সংক্রমণ দেড় লাখের বেশি দেখা গেছিলো দেশটিতে।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৭৩ লাখ ৬৪ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ৩৭ হাজার ২০০জনের।

করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২১ লাখ ৫৫ হাজারের বেশি মানুষের। এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৩০ হাজার ৭০০ জনের।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৩ লাখ ১৯ হাজারের বেশি মানুষের। প্রাণ হারিয়েছে ৫ লাখ ৬৭ হাজার মানুষ।

গত একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৭ লাখ ১৯ হাজার ২০০ জন। একই সময়ে নতুন করে মৃত্যু হয়েছে ১০ হাজার ৬৮ জনের।  এখন পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২০ কোটি ৬৯ লাখ ৮ হাজার মানুষের।

এসময়ে করোনা থেকে সেরে উঠেছেন ১৮ কোটি ৫৫ লাখের বেশি মানুষ। আর প্রাণ হারিয়েছে ৪৩ লাখ ৫৭ হাজারের বেশি মানুষ।


এই ক্যাটাগরির আরো সংবাদ