শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

এবছরের টি-টুয়েন্টি বিশ্বকাপ আরব আমিরাতে

স্পোর্টস ডেস্ক / ৪০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১

সব জল্পনা-ইঙ্গিতের অবসানের পর সংযুক্ত আরব আমিরাতেই সরে যাচ্ছে এবছরের টি-টুয়েন্টি বিশ্বকাপ। ছোট ফরম্যাটের ক্রিকেটের আসরটি আমিরাতে আয়োজনের কথা সোমবার আইসিসিকে জানিয়ে দেবে মূল আয়োজক ভারত।

ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই সেক্রেটারি জয় শাহ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, তারা টি-টুয়েন্টি বিশ্বকাপ-২০২১ আরব আমিরাতে আয়োজন করবেন।

আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী আরব আমিরাতে টুর্নামেন্ট হলেও মূল আয়োজক থাকবে ভারতই।

ভারতে করোনা পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে, বিসিসিআইকে আইপিএল বন্ধ করে দিতে হয়েছে মাঝপথে। দেশটিতে গত দুসপ্তাহে মহামারি পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, সেটিও ক্রিকেটের বিশ্ব আসরটি আয়োজনের জন্য অনুকূল নয়।

ভারতে টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজন সম্ভব কিনা তা নিয়ে কয়েকমাস ধরেই চিন্তায় পড়ে ছিল আইসিসি। সিদ্ধান্ত নিতে সৌরভ গাঙ্গুলির বোর্ডকে সময় বেধে দিয়েছিল ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

এবছরের টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষ পর্যন্ত শচীন-সৌরভের দেশ আয়োজন করতে পারবে কিনা, সেটির চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য ভারতকে জুনের শেষ সপ্তাহ, স্পষ্ট করে বললে ২৮ জুন পর্যন্ত সময় বেধে দিয়েছিল আইসিসি। সঠিক সময়েই উত্তর করল বিসিসিআই।

আসছে অক্টোবর-নভেম্বরে বসার কথা বিশ্বকাপ টি-টুয়েন্টির আসর। ভারত না পারলে কী ঘটবে সেই বিকল্প চিন্তা আগেই করে রেখেছিল আইসিসি। সংস্থাটির শেষ বোর্ড সভায় বিকল্প হিসেবে সংযুক্ত আরব আমিরাতের নাম এগিয়ে থাকে। আমিরাতই নির্দিষ্ট হল শেষ অবধি। কয়েকটি ম্যাচের জন্য যৌথ আয়োজক হতে পারে ওমানও। যদিও এখনও ভেন্যু-সূচি ঠিক হয়নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ