শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট পদ্ধতি নিয়ে বিভ্রান্ত কোহলি

স্পোর্টস ডেস্ক / ৩৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
বিরাট কোহলি (ফাইল ছবি)

করোনাভাইরাস মহামারির কারণে একাধিক সিরিজ স্থগিত হওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নপের ফাইনালিস্ট নির্ধারণে জটিলতার মধ্যে পড়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিকল্প পয়েন্ট পদ্ধতি হিসেবে সংগৃহীত পয়েন্টের নিরিখে শতকরা হারে চূড়ান্ত হবে টেবিল। তাতে শীর্ষ দুটি দল খেলবে আগামী মার্চের ফাইনালে। আইসিসির এই সিদ্ধান্ত নিয়ে প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে প্রতিক্রিয়া জানালেন ভারতের বিরাট কোহলি।

গত ১৯ নভেম্বর বিকল্প পয়েন্ট পদ্ধতি হিসেবে শতকরার ব্যাপারটি চূড়ান্ত করে আইসিসি। তাতে ভারতের চেয়ে কম পয়েন্ট পেয়েও তাদের নিচে নামিয়ে শীর্ষে ওঠে অস্ট্রেলিয়া। ৩ সিরিজে ২৯৬ পয়েন্ট অস্ট্রেলিয়ার, আর ভারতের চার সিরিজে ৩৬০ পয়েন্ট। কিন্তু শতাংশের হিসাবে অস্ট্রেলিয়ার ৮২.২২ আর ভারতের ৭৫। এমন পরিবর্তনকে বিভ্রান্তিকর আর খুব জটিল মনে করছেন কোহলি।

বৃহস্পতিবার ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে ভারতের অধিনায়ক বলেছেন, ‘এটা অবশ্যই আশ্চর্যজনক। কারণ আমাদের বলা হয়েছিল পয়েন্টের ভিত্তিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষ দুটি দল নির্ধারণ হবে। কিন্তু হুট করে কোত্থেকে শতাংশের ব্যাপারটির আবির্ভাব হলো। এটা খুব বিভ্রান্তিকর এবং কারণটা বোঝা বড্ড কঠিন।’

আইসিসির কাছে এ নিয়ে প্রশ্ন আছে কোহলির, ‘প্রথম দিন থেকে যদি এসব ব্যাপারে আইসিসি আমাদের কাছে ব্যাখ্যা দিতো তাহলে এমন পরিবর্তনের কারণ বোঝা সহজ হতো। আমার মনে হয় এ নিয়ে আইসিসির কাছে আরও প্রশ্ন রাখা উচিত, তাহলে জানা যাবে এর পেছনে কারণ কী।’

  • সূত্র: রাইজিংবিডি.কম


এই ক্যাটাগরির আরো সংবাদ