শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

শিরোপার পথেই প্রাইম ব্যাংক

স্পোর্টস ডেস্ক / ৩৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টুয়েন্টি আসরে শিরোপার সুবাস পাচ্ছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বুধবার শের-ই-বাংলা স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ২ উইকেটে হারিয়েছে এনামুল হক বিজয়ের দল।

১৩ ম্যাচে প্রাইম ব্যাংকের পয়েন্ট ২২। এক ম্যাচ কম খেলা আবাহনী ২০ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। শিরোপার দৌড়ে থাকা আরেক দল প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট।

টেবিলের দ্বিতীয় ও তৃতীয় নম্বর দল অর্থাৎ আবাহনী-দোলেশ্বর ম্যাচ কিছুক্ষণ পরই শুরু হবে।

দুপুরের ম্যাচে গাজী গ্রুপের দেয়া ১২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রাইম ব্যাংক জিতেছে এক বল ও দুই উইকেট হাতে রেখে। অলক কাপালির অলরাউন্ড নৈপুণ্যে জয় পায় তারা। বল হাতে এ লেগি তিন উইকেট নেয়ার পর ১৫ বলে ২১ রানের অপরাজিত ইনিংস খেলে জয় এনে দেন।

নাহিদুল ইসলাম ২৫ বলে ৩৯ রান করেন। রকিবুল হাসানের ব্যাট থেকে আসে ২০ রান।

গাজীর তিন স্পিনার মেহেদী হাসান, নাসুম আহমেদ ও মুমিনুল হক নেন দুটি করে উইকেট। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ নেন একটি উইকেট।

টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৫ রান তোলে গাজী গ্রুপ। মেহেদী হাসান ৩৩, আরিফুল হক ৩১ ও আকবর আলীর ব্যাট থেকে আসে ২৪ রান।

অলক কাপালি ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে নেন তিন উইকেট। শরিফুল ইসলাম নেন দুই উইকেট। একটি করে উইকেট পেয়েছেন রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান ও রুবেল মিয়া


এই ক্যাটাগরির আরো সংবাদ