শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

সুপার লিগে মোহামেডানের টানা দ্বিতীয় হার

স্পোর্টস ডেস্ক / ২৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগ পর্বে দুই ম্যাচ খেলে একটিতেও জিততে পারলো না মোহামেডান স্পোর্টিং ক্লাব। রুবেল মিয়ার দারুণ হাফ সেঞ্চুরির পর ১৯তম ওভারে রকিবুল হাসানের ঝড়ো ব্যাটিংয়ে হার মানে তারা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে।

৫ বল হাতে রেখে প্রাইম ব্যাংক ৫ উইকেটে জিতেছে। আগে ব্যাট করতে নেমে মোহামেডান ৭ উইকেটে ১৫৪ রান করে। পরে ১৯.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৫ রান করে প্রাইম ব্যাংক।

লক্ষ্যে নেমে ২৫ রানে আবু জায়েদ রাহীর বলে পারভেজ হোসেন ইমনের ক্যাচ হয়ে ফেরেন ওপেনার রনি তালুকদার (৯)। এরপর রুবেলের বিধ্বংসী ব্যাটিং। তার সঙ্গে দ্বিতীয় উইকেটে জুটি গড়েন প্রাইম ব্যাংক অধিনায়ক এনামুল হক বিজয়। দুজন উইকেটে ছিলেন ঠিক ৬ ওভার, রুবেল ঝড়ে এই সময়ে স্কোরবোর্ডে জমা হয় ৬৪ রান, যাতে এনামুলের (১৪) অবদান সামান্যই।

এই জুটি বাড়িয়ে নেওয়ার পথেই রুবেল ৩৪ বলে হাফ সেঞ্চুরি করেন। ওই নবম ওভারে তিনটি চার ও একটি ছয় মারেন প্রাইম ব্যাংক ওপেনার। পরের ওভারে এনামুল ছক্কা মারার পর শুভাগত হোমের শিকার হন। আসিফ হাসানের বলে পরের ওভারে বিদায় নেন রুবেল। ৪০ বলে ৯ চার ও ২ ছয়ে ৬৪ রানে সাজানো ছিল তার এই ব্যক্তিগত সেরা ইনিংস।

দলীয় ৯৩ রানে রুবেলকে হারানোর পর রানের গতি কমতে থাকে। কিন্তু তার বিদায়ের পর মাঠে নামা রকিবুলই জয়ের পথ দেখান। যদিও ২০তম বলে প্রথম বাউন্ডারির দেখা পান। শেষ ২ ওভারে যখন ২০ রান দরকার, তখনেই জ্বলে ওঠেন রকিবুল। ১৯তম ওভারে তিনটি চার মারেন তিনি, শেষ বলে নাঈম হাসানের বাউন্ডারিতে স্কোরে সমতা আসে। শেষ ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে দলকে জেতান রকিবুল। ২৪ বলে ৩০ রানে অপরাজিত ছিলেন তিনি, নাঈম খেলছিলেন ১১ রানে।

নাঈম-রকিবুল জুটি গড়ার আগে মোহাম্মদ মিথুন (১৭) ও নাহিদুল ইসলাম (৫) রান আউট হন।

এর আগে মোহামেডানকে চ্যালেঞ্জিং স্কোর এনে দিতে ২০ বলে ২ চার ও ৫ ছয়ে ৪৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ইমন। পরে উইকেট হারাতে থাকলে দলটি মাহমুদুল ও শুভাগত হোমের দৃঢ়তায় দেড়শ পার করে।

ম্যাচসেরা হয়েছেন রুবেল। এই জয়ে ১৩ ম্যাচ শেষে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে প্রাইম ব্যাংক। সমান পয়েন্ট পেলেও রান রেটে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে আবাহনী। মোহামেডান ১৩ পয়েন্ট সংগ্রহ করে ষষ্ঠ স্থানে।


এই ক্যাটাগরির আরো সংবাদ