শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

মুনিম-মুশফিকের ঝড়ো ব্যাটিং

স্পোর্টস ডেস্ক / ২৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১

মুনিম শাহরিয়ার ব্যাট হাতে ঝড় তুলেছিলেন ইনিংসের শুরুতে। মুশফিকুর রহিম মাঝামাঝি সময়ে। দুজনের দারুণ ব্যাটিংয়ে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে দুইশ’র কাছাকাছি পুঁজি পেয়েছে আবাহনী।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সুপার লিগের লড়াইয়ে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৩ রান তোলে আবাহনী। ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টিতে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আগের সর্বোচ্চ ছিল আবাহনীরই (১৮৩/৫)।

আকাশী-নীলদের ওপেনার মুনিম ২৭ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলে যান। মুশফিক ৩২ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন।

লিগপর্বের দেখায় আবাহনীকে হারিয়েছিল মোহামেডান। এবার তাদের জন্য প্রতিশোধের দারুণ সুযোগ।


এই ক্যাটাগরির আরো সংবাদ