শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

ইঞ্জুরিতে তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক / ২৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

ইঞ্জুরিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগ পর্ব থেকে ছিটকে গেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এতে অনিশ্চিয়তায় পড়েছে তার জিম্বাবুয়ে সফরের পুরোটাতে অংশ নেওয়াও। দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি। 

প্রাইম ব্যাংকের ম্যানেজার শিকদার আবুল হাশেম বলেন, ‘তামিম ইকবালের আগেই ডান পায়ের হাঁটুতে চোট ছিল। আজ ব্যাটিং করার সময় আবার ব্যথা অনুভব। সামনে যেহেতু জিম্বাবুয়ে সফর, এজন্য আমরা তাকে নিয়ে আর ঝুঁকি নিতে চাচ্ছি না। তাকে বিসিবির চিকিৎসকদের তত্ত্বাবধায়নে পাঠানো হয়েছে। আমরা জানতে পেরেছি তাকে অন্তত ২ সপ্তাহ বিশ্রামে রাখা হবে। সেক্ষেত্রে তো সুপার লিগ আর খেলা হচ্ছে না তামিমের।’

সঙ্গে আরও যোগ করেন তিনি, ‘তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি সুপার লিগের শেষদিকে যদি আমাদের শিরোপার জন্য তাকে প্রয়োজন হয় শেষ ম্যাচে, সেক্ষেত্রে বিসিবির অনুমতি নিয়ে আমরা তামিমকে খেলাব।’

জানা গেছে, আসন্ন জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে বিসিবি চাইছে তামিমকে বিশ্রাম দিতে। টানা খেলার ধকল অনেক ক্রিকেটার চোটগ্রস্ত হচ্ছেন, তামিমকে বিশ্রাম দেওয়ার জন্য প্রাইম ব্যাংককে আগেই চিঠি দিয়েছিল ক্রিকেট বোর্ড।


এই ক্যাটাগরির আরো সংবাদ