শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

ভ্যাট ফাঁকি দিচ্ছে ফেসবুক গুগল ইউটিউব!

আইটি ডেস্ক / ৩১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

উচ্চ আদালত নির্দেশ দিলেও ফেসবুক, গুগল, ইউটিউব থেকে ভ্যাট পাচ্ছে না বাংলাদেশ। তথ্যের চাহিদা পূরণে অনলাইন সংবাদপত্র পড়তে গেলে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্রাউজিংয়ে হয়হামেশাই দেশীয় প্রতিষ্ঠানের বিজ্ঞাপন চোখে পড়ে। আবার অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও দেশীয়ে বিজ্ঞাপনের হার দিন দিন বাড়ছে।

বেসিসের তথ্যমতে, ফেসবুক, গুগল, ইউটিউবে বিজ্ঞাপন বাবদ বছরে প্রায় দুই হাজার কোটি টাকা যাচ্ছে। অথচ সরকার উল্লেখযোগ্য রাজস্ব পাছে না। এ অবস্থায় ফেসবুক-গুগল থেকে ভ্যাট আদায়ে এনবিআরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট?

আইনজীবীরা বলছেন, সিঙ্গাপুর ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তি রয়েছে; এই চুক্তির আওতায় ফেসবুক-গুগল সিঙ্গাপুরে অফিস চালু করে বাংলাদেশে সেবা দিচ্ছে। এক্ষেত্রে সিঙ্গাপুরে কর পরিশোধের অজুহাতে তারা বাংলাদেশকে কর দিচ্ছে না।

এ বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এম মাসুম বলেন, ওরা যদি সিঙ্গাপুরে ভ্যাট দিয়ে থাকে, তাহলে আমাদের এখানেও ভ্যাট দিতে হবে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, ফেসবুক অরিজিনালি ইউএস (যুক্তরাষ্ট্র) ভিত্তিক কোম্পানি। যদি সিঙ্গাপুরিয়ান কোম্পানি হতো তাহলে আমরা ওই যুক্তিটা মানতে পারতাম। এইসব খোঁড়া যুক্তি আমার মনে হয় না যে গ্রহণযোগ্য।

এদিকে, এ বিষয়ে সুনির্দিষ্ট কোন পদক্ষেপের কথা জানাতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান আবু হেনা মো. রহুমাতুল মুনিম।

অন্যদিকে, দেশে বছরে প্রায় ছয় হাজার কোটি টাকার কর ফাঁকি দিচ্ছে বিভিন্ন বহুজাতিক কোম্পানি ও ব্যক্তি পর্যায়ের করদাতারা। কর ফাঁকির এ পরিমাণ মোট কর রাজস্বের সাড়ে ৩ শতাংশ এবং স্বাস্থ্য খাতের ব্যয়ের ৬২ শতাংশ ও শিক্ষা খাতে বায়ের ১৪ শতাংশের সমান। এ পরিমাণ অর্থ চিকিৎসা খাতে নিয়োজিত প্রায় চার লাখ নার্সের বার্ষিক বেতনের সমতুল্য।

ট্যাক্স জাস্টিস নেটওয়ার্ক (টিজেএন) নামে কর ফাঁকিবিরোধী একটি আন্তর্জাতিক ফোরামের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ