শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

গ্রাহকদের জন্য ৫০০ টাকার প্যাকেজে ১০ এমবিপিএস ইন্টারনেট গতি

নিজস্ব প্রতিবেদক / ৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

আজ থেকে ৫০০ টাকার ইন্টারনেট প্যাকেজে গ্রাহকরা পাবেন ১০ এমবিপিএস গতি, যা আগে ছিল ৫ এমবিপিএস।

এই ঘোষণা শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি অডিটোরিয়ামে টেলিকম রিপোর্টারদের সংগঠন টিআরএমবি আয়োজিত “ইন্টারনেট সেবা সমস্যা, সম্ভাবনা ও করণীয়” সেমিনারে দেন আইএসপিএবি অ্যাসোসিয়েশনের সভাপতি ইমদাদুল হক।

তিনি জানান, আজ থেকেই গ্রাহকরা ১০ এমবিপিএস গতির সেবা পাবেন এবং ভবিষ্যতে আরো উন্নত প্রযুক্তি এবং অবকাঠামোযুক্ত আইএসপিগুলোর লাইসেন্স আপগ্রেডের প্রক্রিয়া দ্রুত চালু করা উচিত। ইমদাদুল হক আরও বলেন, “আমরা ৫ এমবিপিএস প্যাকেজ আর রাখব না, এখন থেকে তা ১০ এমবিপিএসে উন্নীত করা হয়েছে। যদি সমস্যা সমাধান হয়, আমরা এটিকে ২০ এমবিপিএসে উন্নীত করার পরিকল্পনা করেছি।”

আইএসপি ব্যবসায়ীরা লাইসেন্সের মেয়াদ ১০ বছর নির্ধারণের এবং সহজ শর্তে ঋণ প্রাপ্তির দাবি জানান। তারা নেটওয়ার্ক আপগ্রেডেশনের জন্য সোশাল অবলিগেশন ফান্ড (এসওএফ) তিন বছরের জন্য স্থগিত করার আহ্বান জানান এবং লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয়্যব এবং বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ