শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

গোল্ডেন ডাক মাহমুদউল্লাহ, ৩৬ রানে হারলো দল

স্পোর্টস ডেস্ক / ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১

লক্ষ্য ছিল মাত্র ১৪৫ রান। টি-টোয়েন্টি ক্রিকেটের রমরমা যুগে এটা কোনো বড় লক্ষ্য নয়। তবুও পারলো না মাহমুদউল্লাহ রিয়াদের গাজী গ্রুপ ক্রিকেটার্স।

শুক্রবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে গাজী গ্রুপকে ১৪৫ রানের টার্গেট দেয় প্রাইম দোলেশ্বর। লক্ষ্যে খেলতে নেমে ১০৮ রানে গুটিয়ে যায় মাহমুদউল্লাহর দল। হারতে হয়েছে ৩৬ রানে। এই জয়ে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে ফরহাদ রেজার দল।

প্রতিপক্ষের এনামুল হক জুনিয়র-শামীম হোসেনদের বোলিংয়ের সামনে যেন অসহায় ছিলেন তারা। আরিফুল হক ৩৪ বলে ৩৭ রানের ইনিংস না খেললে ১০০ রানও দেখা মিলতো না। সর্বোচ্চ রান এটাই। শাহাদাত হোসেন (১৩), জাকির হাসান (১৪) ও মুকিদুল ইসলাম (১০*) ছাড়া কেউ দুই অঙ্কের ঘরের মুখ দেখেননি।

ব্যাট হাতে অধিনায়ক মাহমুদউল্লাহ ফেরেন ০ রানে। নিজের দ্বিতীয় বলেই তিনি ফেরেন সাজঘরে। সৌম্য সরকারের ব্যাট থেকে আসে মাত্র ৯ রান। আকবর আলী আউট হন ২ রান করে। মাত্র ২ রান করে আউট হন মাহেদী হাসান।

এনামুল হক ৩ ওভার করে মাত্র ১০ রান দিয়ে নেন ২ উইকেট। সমান ২টি করে নেন শরিফুল্লাহ ও শামীম হোসেনও। শরিফুল্লাহ ৪ ওভারে ২১ ও শামীম ৪ ওভারে ১৭ রান দেন।

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে বড় সংগ্রহের আভাস দিয়েও মাহমুদউল্লাহ-নাসুমদের দুর্দান্ত বোলিংয়ের সামনে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রানের বেশি করতে পারেনি প্রাইম দোলেশ্বর। প্রাইম দোলেশ্বরের দুই সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যান সাইফ হাসান ( ৩৭ বলে ৩৭) ও ফজলে মাহমুদকে (৩১ বলে ৩৯) ফেরান মাহমুদউল্লাহ। তিনি ৪ ওভারে মাত্র ২৯ রান দিয়ে নেন ২ উইকেট।

শামীম হোসেন ১৮ বলে ২৫ ও ১৭ বলে ১৫ রান করেন তওফিক খান। মাহমুদউল্লাহ ছাড়াও ২টি করে উইকেট নেন নাসুম আহমেদ ও মুকিদুল ইসলাম মুগ্ধ। চলমান টুর্নামেন্টে প্রাইম ব্যাংকের বিপক্ষেও ১টি উইকেট নিয়েছিলেন মাহমুদউল্লাহ।


এই ক্যাটাগরির আরো সংবাদ