শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

ফেসবুকে আর বিশেষ সুবিধা পাবেন না যারা

আইটি ডেস্ক / ৩৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১

বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এত দিন রাজনীতিবিদদের বিশেষ সুবিধা দিয়ে আসছিল।

সাধারণ ব্যবহারকারীদের কোনো পোস্ট ফেসবুকের নীতিমালা ভাঙলে তা সরিয়ে ফেলে ফেসবুক কৃর্তপক্ষ। তবে রাজনীতিবিদেরা এ নিয়মের বাইরে ছিলেন।

ফেসবুক এবার সবার জন্য একই নিয়ম জারি করবে বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে। শুক্রবার নতুন নীতিমালার ঘোষণা আসার কথা রয়েছে।

বিশ্বনেতা এবং রাজনীতিবিদদের মিথ্যা তথ্য ছড়ানোর সুযোগ করে দেওয়ার জন্য সাংবাদিক, নীতিনির্ধারক এবং নিজস্ব কর্মীদের কাছ থেকে বরাবরই সমালোচিত হয়েছে ফেসবুক। সেসব সমালোচনার পরিপ্রেক্ষিতেই সামাজিক যোগাযোগমাধ্যমটিতে এই পরিবর্তন বলে ধারণা করা হচ্ছে।

সঙ্গে নীতিমালায় কিছু পরিবর্তন আনার সুপারিশ করেছে ফেসবুকের ওভারসাইট বোর্ড। সব ব্যবহারকারীর জন্য একই নিয়ম থাকা উচিত বলে সুপারিশ করেছে ওভারসাইট বোর্ড। একইসঙ্গে ফেসবুকের বিদ্যমান নীতিমালা, যেমন নিয়ম ভাঙলেও কখন পোস্ট সরানো হবে না, তা ব্যবহারকারীদের কাছে পরিষ্কার করতে হবে।

ফেসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলো প্রায় শুরু থেকেই রাজনীতিবিদদের পোস্ট সেন্সর না করার পক্ষে অবস্থান নিয়েছিল। ভুয়া তথ্যের প্রসার রোধে বেশ কিছু উদ্যোগ নিলেও বেশির ভাগ ক্ষেত্রেই রাজনীতিবিদদের বিশেষ সুবিধা দিয়ে এসেছে ফেসবুক।

ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গও বারবার বলেছেন, রাজনীতিবিদদের বক্তব্য মানুষের কাছে পৌঁছাতে বাধা দেওয়া উচিত নয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ