শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

হারিয়ে যাওয়া স্মার্টফোন খুঁজতে গুগল

আইটি ডেস্ক / ২৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
প্রতীকী ছবি

ফোন হারিয়ে বিপাকে পড়া মানুষের সংখ্যা নেহাতেই কম নয়। এবার এ সমস্যার সমাধান দিবে গুগল। সংস্থাটি হারানো ফোনের সন্ধান দিতে পারবে মাত্র কয়েক মুহূর্তেই।

সদ্য প্রকাশিত এক রিপোর্টে গুগল জানিয়েছে, ফোন খুঁজে না পাওয়া গেলে- ডেক্সটপে গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে লিখতে হবে সার্চ মাই ফোন। এর পরেই আপনার সামনে ভেসে উঠবে ‘রিং অন্ মাই ফোন’কথাটি। তবে এমন ভাবে ফোনটি ফিরে পেতে আপনাকে মাথায় রাখতে হবে দুটি বিষয়।

প্রথমত আপনাকে নিজের ফোনের গ্লোবাল পজিশনিং অপশন বা জিপিএস যেন অবশ্যই অন থাকে। নইলে এই পদ্ধতিতে মোবাইল খুঁজে দিতে পারবে না কারণ আপনার দেওয়া কমান্ড অনুসারে ডেস্কটপটিকে তো সংশ্লিষ্ট সার্চ ইঞ্জিনের মাধ্যমে ধাপে ধাপে এগোতে হবে মোবাইলের দিকে। পাশাপাশি একই সঙ্গে সমস্ত গুগল অ্যাপ আপটুডেট রাখতে হবে নইলে কমান্ড দেওয়াটা বৃথাই যাবে।

আর এই সব কিছু ঠিক ঠাক থাকলে ‘রিং অন্ মাই ফোন’কমান্ড দেওয়ার পর আপনার মোবাইলটির হদিশ পাওয়া যাবে কারণ প্রায় মিনিট পাঁচেক ধরে রিং টোন বাজতে থাকবে উচ্চস্বরে। ফলে আপনার পক্ষেও সেটাকে খুঁজে পেতে সুবিধা হবে।

গুগলের মাই অ্যাকাউন্ট সেকশনে গিয়ে ফোন লক করা, অবস্থান জানা, মেসেজ পাঠানো কিংবা কলব্যাক করা, অ্যাকাউন্ট থেকে লগ-আউট করা এবং অপারেটরের সাথে যোগাযোগ করা যাবে। কাছাকাছি অবস্থানে আসলে স্বয়ংক্রিয়ভাবে শব্দ তৈরি করার সুযোগও থাকছে। ফলে হারানো বা চুরি যাওয়া ফোন ফিরে পাওয়ার সম্ভাবনাও তৈরি হবে। তাছাড়া এই সার্চ ইঞ্জিনের সাহায্যেই প্রয়োজনে হারিয়ে যাওয়া ফোনের সব তথ্য মুছে দেওয়া যাবে ও সেখান থেকেই ফোন লকও করা যাবে মাউসের ক্লিকেই।


এই ক্যাটাগরির আরো সংবাদ