শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

আফগানদের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক / ৩৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ জুন, ২০২১

বিশ্বকাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল জেমি ডের দল। ঠিক এই অবস্থায় নিজেদের ‘হোম ম্যাচে’ এবার ঘুরে দাঁড়াতে চাইছে বাংলাদেশ। বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচটি অনুষ্ঠিত হবে কাতারের দোহায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে। স্থানীয় সময় বিকেল ৫টায় শুরু হবে ম্যাচ, বাংলাদেশ সময় রাত ৮টায়।

এই ম্যাচটি সরাসরিই উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শকরা। বিশ্বকাপ বাছাইয়ের এই লড়াইটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টিভি চ্যানেল টি-স্পোর্টস ও গাজী টিভি।

২০০৪ সালে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সাফ গেমস ফুটবলে আফগানিস্তানকে ২-১ গোলে হারানোর পর যুদ্ধবিধ্বস্ত দেশটির বিপক্ষে আর জয়ের মুখ দেখেনি লাল-সবুজ পতাকাধারীরা।

২০১৫ ভারতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে ৪-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সর্বশেষ সাক্ষাৎ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তো ভালো খেলেও ১-০ গোলে হেরে যান জামাল ভূঁইয়ারা।

বিশ্বকাপ বাছাইয়ে ‘ই’ গ্রুপে আছে বাংলাদেশ। যে গ্রুপে তাদের সঙ্গে আফগানিস্তান ছাড়াও আছে কাতার, ভারত আর ওমান। পাঁচ দলের মধ্যে পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান সবার শেষে।

৫ ম্যাচ খেলে এখন পর্যন্ত একটিতেও জয় পাননি জামাল ভূঁইয়ারা। একটি ম্যাচ ড্র করে পেয়েছেন ১ পয়েন্ট। ৬ ম্যাচের ৫টি জয় এবং একটি ড্রতে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে কাতার। ৫ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে ওমান।

সমান ম্যাচে একটি করে জয়-ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আফগানিস্তান। ভারতও ৫ ম্যাচ খেলে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি। তবে ৩ ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে তারা আছে চার নম্বরে।


এই ক্যাটাগরির আরো সংবাদ