শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

আর্চারি বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক / ২৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

সুইজারল্যান্ডে লুজানে চলমান বিশ্বকাপ আর্চারি স্টেজ টুতে চমক দেখিয়েছে বাংলাদেশ। রিকার্ভ মিশ্র ইভেন্টে বাংলাদেশকে ফাইনালে নিয়ে গিয়েছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী জুটি। ফাইনালে ওঠার লড়াইয়ে কানাডাকে ৫-৩ সেটে হারিয়েছেন বাংলাদেশের এই দুজন। আগামী রোববার সোনার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।

লুজানে আজ দিনভর চমকের পর চমক উপহার দিয়েছেন রোমান ও দিয়া। র‌্যাঙ্কিংয়ে ১৭ নম্বর দল বাংলাদেশ হারিয়েছে এগিয়ে থাকা দেশগুলোকে। প্রথম রাউন্ডে ৫-৩ সেটে হারিয়েছে ১৬ নম্বর র‍্যাঙ্কিংধারী ইরানকে।

বাংলাদেশ সবচেয়ে বড় চমকটা দেখিয়েছে দ্বিতীয় রাউন্ডে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ১ নম্বর র‍্যাঙ্কিংধারী জার্মানি। কিন্তু বাংলাদেশের সামনে ৫-১ সেটে উড়ে গিয়েছে জার্মানরা। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে। এই লড়াইয়ে ৯ নম্বর র‌্যাঙ্কিংয়ে অবস্থান করা স্পেনকে বাংলাদেশ হারিয়েছে ৫-৪ সেটে। আর ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের সামনে সুবিধা করতে পারেনি ১২ নম্বর র‍্যাঙ্কিংধারী কানাডা।

এর আগে গতকাল ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে ভালো করতে পারেননি রোমান ও দিয়া। ছেলেদের এককে তৃতীয় রাউন্ডে থামতে হয়েছে রোমানকে। দ্বিতীয় রাউন্ডে হেরেছেন দিয়া। তবে মিশ্র দ্বৈতে এসে চমক উপহার দিলেন তাঁরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ