শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

ইসরাইলি যুদ্ধজাহাজে হামাসের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক / ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ মে, ২০২১

দখলদার ইসরাইলের একটি যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা।

সোমবার এক বিবৃতিতে হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দীন আল কাসসাম বিগ্রেড এ হামলার দাবি করেছে বলে ইরানের প্রেস টিভি জানিয়েছে।

খবরে বলা হয়, সোমবার বিকালে কাসসাম ব্রিগেডের সেনারা সাগরে ইসরাইলি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এছাড়া, কাসসাম ব্রিগেড আজ ইহুদি উপশহর ‘হার্টসলিয়া’-তে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।  তবে এ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।

বিবৃতিতে আরও বলা হয়, সোমবার ভোরে ইসরাইলি সামরিক বাহিনী গাজা উপত্যকায় নতুন করে সিরিজ বিমান হামলা চালানোর পর এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।  এর আগে হামাসের যোদ্ধারা ইসরাইলের আশকেলান উপকূলে তেল ও গ্যাস উত্তোলন কেন্দ্রে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

এদিকে ইসরাইলি বাহিনীর বিমান হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ইসলামী জিহাদের সিনিয়র কমান্ডার হাসাম আবু হারবিদ নিহত হয়েছেন।

সোমবার বিকালে গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় এলাকায় হামলায় নিহত হন তিনি।  টানা আট দিন ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান ও কামান হামলা চালাচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী।

জেরুজালেম পোস্টের খবরে বলা হয়, যৌথ অভিযানে নিহত আবু হারবিদ ২০১৯ থেকে ইসলামী জিহাদের উত্তর গাজা উপত্যকা বিভাগের অধিনায়ক ছিলেন।  তিনি গত ১৫ বছর ধরে এই সংগঠনটির প্রভাবশালী একজন কর্মী ছিলেন।

রোববার মধ্যরাতের পর ইসরাইলের বিমান বাহিনীর ৫০টি যুদ্ধবিমান পুরো ২০ মিনিট ধরে গাজার মূল শহর ও তার তার আশপাশের এলাকায় গোলাবর্ষণ করেছে।

ইসরাইলের সেনা কর্মকর্তারা বিবিসিকে বলেন, বিমানবাহিনী ইসরাইলের জন্য ‘বিপজ্জনক’ ৩৫টি লক্ষ্যবস্তু ও হামাস যোদ্ধাদের ব্যবহৃত বেশ কয়েকটি সুড়ঙ্গপথ, যেগুলোর সম্মিলিত দৈর্ঘ্য ১৫ কিলোমিটার ধ্বংস করতে সমর্থ হয়েছে।

গাজার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন ইসরাইলি সেনাবাহিনীর বিমান হামলায় সেখানকার কয়েকটি বিদ্যুৎকেন্দ্রসহ প্রচুর বাড়িঘর, আবাসিক ও বাণিজ্যিক ভবন ধ্বংস হয়ে গেছে। বিদ্যুৎকেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় গাজার বেশিরভাগ এলাকা রয়েছে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

বিদ্যুৎ না থাকায় গাজার হাসপাতালগুলোতে ভর্তি থাকা করোনা রোগীরা সবচেয়ে বিপন্ন অবস্থায় আছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ