রানের যুদ্ধ শেষ করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মন্তব্যের কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরান বলেছে, যুক্তরাষ্ট্র বা ইসরাইল নয়—এই অঞ্চলে সামরিক অভিযান কখন থামবে, সে সিদ্ধান্ত নেবে তারাই।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, বর্তমানে মধ্যপ্রাচ্যের কৌশলগত সমীকরণ ও ভবিষ্যৎ পরিস্থিতি তেহরানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তাদের ভাষ্য, এই যুদ্ধের সমাপ্তি কখন হবে তা নির্ধারণ করবে ইরানই, যুক্তরাষ্ট্র নয়।
আইআরজিসি আরও বলেছে, ‘যুদ্ধের সমাপ্তি আমরাই নির্ধারণ করব। এখন এই অঞ্চলের সমীকরণ ও ভবিষ্যৎ অবস্থা আমাদের সশস্ত্র বাহিনীর হাতে। আমেরিকান বাহিনী এই যুদ্ধের ইতি টানবে না।’
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মন্তব্য করেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হয়ে যেতে পারে। তবে তিনি সতর্ক করে বলেন, যদি ইরান এমন কোনো পদক্ষেপ নেয় যাতে হরমুজ প্রণালি দিয়ে তেলের প্রবাহ বন্ধ হয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত যতটা আঘাত হেনেছে, তার চেয়ে ২০ গুণ বেশি কঠোর জবাব দেওয়া হবে।
এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা।
এ খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।