শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

অক্সফোর্ডের টিকা ৭০ শতাংশ কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক / ৩২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
প্রতীকী ছবি ।

অক্সফোর্ড ইউনির্ভাসিটির তৈরি করোনাভাইরাসের টিকা ৭০ শতাংশ কার্যকর।

সোমবার (২৩ নভেম্বর) সবশেষ পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে বিষয়টি জানিয়েছে যৌথভাবে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা।

বিষয়টি একইসঙ্গে সাফল‌্য এবং হতাশার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ ফাইজার ও মডার্নার টিকা ৯৫ শতাংশ পর্যন্ত নিরাপদ বলে দাবি করা হয়েছে।

যদিও, অন‌্যদের তুলনায় অক্সফোর্ডের টিকার দাম কম পড়বে এবং এটি সংরক্ষণ করা সহজ হবে বলে দাবি করা হয়েছে। এর ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে সহজে পৌঁছানো যাবে টিকাটি।

আর অক্সফোর্ডের টিকা নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন পেলে মহামারি করোনা থেকে বিশ্ববাসীর জীবন বাঁচাতে দ্রুতই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

গত প্রায় ১০ মাস ধরে অক্সফোর্ডের গবেষকরা এ টিকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এর আগে গত বুধবার (১৮ নভেম্বর) ফাইজার জানিয়েছে, তৃতীয় ধাপের ট্রায়ালের চূড়ান্ত বিশ্লেষণে তাদের করোনার টিকা ৯৫ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে। আর তাদের একটি ডোজের দাম পড়বে ২৫ থেকে ৩৭ মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় ২ হাজার ১০০ থেকে ৩ হাজার ১০০ টাকার মধ‌্যে।


এই ক্যাটাগরির আরো সংবাদ